১৮২ (ar nai je deri )

আর      নাই যে দেরি, নাই যে দেরি।

    সামনে সবার পড়ল ধরা    তুমি যে, ভাই, আমাদেরই॥

        হিমের বাহু-বাঁধন টুটি    পাগ্‌লা-ঝোরা পাবে ছুটি,

        উত্তরে এই হাওয়া তোমার    বইবে উজান কুঞ্জ ঘেরি॥

    নাই যে দেরি নাই যে দেরি।

    শুনছ না কি জলে স্থলে    জাদুকরের বাজল ভেরী।

        দেখছ না কি এই আলোকে    খেলছে হাসি রবির চোখে--

        সাদা তোমার শ্যামল হবে,    ফিরব মোরা তাই যে হেরি॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ ফাল্গুন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ ফেব্রুয়ারি, ১৯১৫

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আজি মোর দ্বারে
Songs
আজি   মোর দ্বারে কাহার মুখ হেরেছি।
জাগি উঠে প্রাণে গান কত যে।
গাহিবারে সুর ভুলে গেছি রে॥
আরো দেখুন
ভুলে ভুলে আজ ভুলময়
Songs
                     ভুলে ভুলে আজ ভুলময় ।
                ভুলের লতায় বাতাসের ভুলে
                     ফুলে ফুলে হোক ফুলময় ।
                আনন্দ-ঢেউ ভুলের সাগরে
                     উছলিয়া হোক কূলময় ।।
আরো দেখুন
নিত্য নব সত্য তব
Songs
নিত্য নব সত্য তব শুভ্র আলোকময়
পরিপূর্ণ জ্ঞানময়
কবে হবে বিভাসিত মম চিত্ত-আকাশে?।
রয়েছি বসি দীর্ঘনিশি
চাহিয়া উদয়দিশি
ঊর্ধ্বমুখে করপুটে--
নবসুখ-নবপ্রাণ-নবদিবা-আশে ॥
কী দেখিব, কী জানিব,
না জানি সে কী আনন্দ--
নূতন আলোক আপন মনোমাঝে।
সে আলোকে মহাসুখে
আপন আলয়মুখে
চলে যাব গান গাহি--
কে রহিবে আর দূর পরবাসে ॥
আরো দেখুন