১৮০ (chhar go tora chhar go)

            ছাড়্‌ গো তোরা ছাড়্‌ গো,

            আমি    চলব সাগর-পার গো॥

    বিদায়-বেলায় একি হাসি,    ধরলি আগমনীর বাঁশি--

    যাবার সুরে আসার সুরে করলি একাকার গো।

সবাই আপন-পানে    আমায়    আবার কেন টানে।

    পুরানো শীত পাতা-ঝরা,    তারে এমন নূতন-করা?

    মাঘ মরিল ফাগুন হয়ে খেয়ে ফুলের মার গো॥

রঙের খেলার ভাই রে,    আমার  সময় হাতে নাই রে।

    তোমাদের ওই সবুজ ফাগে    চক্ষে আমার ধাঁদা লাগে--

আমায় তোদের প্রাণের দাগে    দাগিস নে, ভাই, আর গো॥

রাগ: পরজ

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১২ ফাল্গুন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ ফেব্রুয়ারি, ১৯১৫

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মধ্যদিনে যবে গান
Songs
মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি,
হে রাখাল, বেণু তব বাজাও একাকী॥
প্রান্তরপ্রান্তের কোণে   রুদ্র বসি তাই শোনে,
মধুরের-স্বপ্নাবেশে-ধ্যানমগন-আঁখি--
হে রাখাল, বেণু যবে বাজাও একাকী॥
সহসা উচ্ছ্বসি উঠে ভরিয়া আকাশ
তৃষাতপ্ত বিরহের নিরুদ্ধ নিশ্বাস।
অম্বরপ্রান্তে যে দূরে   ডম্বরু গম্ভীর সুরে
জাগায় বিদ্যুতছন্দে আসন্ন বৈশাখী--
হে রাখাল, বেণু যবে বাজাও একাকী॥
আরো দেখুন
সে কি ভাবে
Songs
সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া।
তাহার আসা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টিছাড়া॥
    হিয়ায় হিয়ায় জাগল বাণী,    পাতায় পাতায় কানাকানি--
    'ওই এল যে', 'ওই এল যে' পরান দিল সাড়া॥
এই তো আমার আপ্‌নারই এই ফুল ফোটানোর মাঝে
তারে দেখি নয়ন ভ'রে নানা রঙের সাজে।
    এই-যে পাখির গানে গানে    চরণধ্বনি বয়ে আনে,    
    বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া॥
আরো দেখুন
তরীতে পা দিই
Songs
তরীতে পা দিই নি আমি, পারের পানে যাই নি গো।
ঘাটেই বসে কাটাই বেলা, আর কিছু তো চাই নি গো ॥
     তোরা যাবি রাজার পুরে   অনেক দূরে,
     তোদের রথের চাকার সুরে
              আমার সাড়া পাই নি গো ॥
     আমার এ যে গভীর জলে খেয়া বাওয়া,
     হয়তো কখন্‌ নিসুত রাতে উঠবে হাওয়া।
আসবে মাঝি ও পার হতে   উজান স্রোতে,
সেই আশাতেই চেয়ে আছি-- তরী আমার বাই নি গো ॥
আরো দেখুন