১৬৪ (mari lo kar bashi)

মরি লো)   কার বাঁশি নিশিভোরে বাজিল মোর প্রাণে

          ফুটে দিগন্তে অরুণকিরণকলিকা ॥

     শরতের আলোতে সুন্দর আসে,

                   ধরণীর আঁখি যে শিশিরে ভাসে,

          হৃদয়কুঞ্জবনে মুঞ্জরিল মধুর শেফালিকা ॥

রাগ: আশাবরী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

রাখ্‌ রাখ্‌, ফেল ধনু
Songs
            রাখ্‌ রাখ্‌ ফেল্‌ ধনু ছাড়িস নে বাণ।
                 হরিণ-শাবক দুটি প্রাণভয়ে ধায় ছুটি,
                 চাহিতেছে ফিরে ফিরে করুণ নয়ান।
                 কোনো দোষ করে নি তো সুকুমার কলেবর,
                 কেমনে কোমল দেহে বিঁধিবি কঠিন শর।
                 থাক্‌ থাক্‌ ওরে থাক্‌,এ দারুণ খেলা রাখ্‌,
                 আজ হতে বিসর্জিনু এ ছার ধনুক বাণ।
আরো দেখুন
জীবনের কিছু হল না হায়
Songs
               জীবনের কিছু হল না হায়--
                    হল না গো হল না হায় হায়।
              গহনে গহনে কত আর ভ্রমিব,নিরাশার এ আঁধারে।
                   শূন্য হৃদয় আর বহিতে যে পারি না,
                   পারি না গো পারি না আর।
             কী লয়ে এখন ধরিব জীবন,দিবস-রজনী চলিয়া যায়--
                   দিবস-রজনী চলিয়া যায়--
             কত কী করিব বলি উঠে বাসনা,
                   কী করিব জানি না গো।
             সহচর ছিল যারা,ত্যেজিয়া গেল তারা;ধনুর্বাণ ত্যেজেছি,
                    কোনো আর নাহি কাজ--
              কী করি কী করি বলি, হাহা করি ভ্রমি গো--
               কী করিব জানি না যে!
আরো দেখুন
শ্যামল শোভন শ্রাবণ
Songs
          শ্যামল শোভন শ্রাবণ, তুমি নাই বা গেলে
          সজল বিলোল আঁচল মেলে॥
          পুব হাওয়া কয়, "ওর যে সময় গেল চলে।'
          শরৎ বলে, "ভয় কী সময় গেল ব'লে,
বিনা কাজে আকাশ-মাঝে   কাটবে বেলা অসময়ের খেলা খেলে।'
          কালো মেঘের আর কি আছে দিন।
              ও যে   হল সাথিহীন।
     পুব-হাওয়া কয়, "কালোর এবার যাওয়াই ভালো।'
          শরৎ বলে, "মিলবে যুগল কালোয় আলো,
সাজবে বাদল সোনার সাজে   আকাশ মাঝে   কালিমা ওর ঘুচিয়ে ফেলে।'
আরো দেখুন