৩৯ (rakh rakh phel dhanu)

            রাখ্‌ রাখ্‌ ফেল্‌ ধনু ছাড়িস নে বাণ।

                 হরিণ-শাবক দুটি প্রাণভয়ে ধায় ছুটি,

                 চাহিতেছে ফিরে ফিরে করুণ নয়ান।

                 কোনো দোষ করে নি তো সুকুমার কলেবর,

                 কেমনে কোমল দেহে বিঁধিবি কঠিন শর।

                 থাক্‌ থাক্‌ ওরে থাক্‌,এ দারুণ খেলা রাখ্‌,

                 আজ হতে বিসর্জিনু এ ছার ধনুক বাণ।

রাগ: বাহার

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দুখ দিয়েছ
Songs
          দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই, কেন গো একেলা ফেলে রাখ?
          ডেকে নিলে ছিল যারা কাছে, তুমি তবে কাছে কাছে থাকো ॥
প্রাণ কারো সাড়া নাহি পায়,    রবি শশী দেখা নাহি যায়,
          এ পথে চলে যে অসহায়-- তারে তুমি ডাকো, প্রভু, ডাকো ॥
          সংসারের আলো নিভাইলে, বিষাদের আঁধার ঘনায়--
          দেখাও তোমার বাতায়নে চির-আলো জ্বলিছে কোথায়।
শুষ্ক নির্ঝরের ধারে রই,    পিপাসিত প্রাণ কাঁদে ওই--
          অসীম প্রেমের উৎস কই, আমারে তৃষিত রেখো নাকো ॥
          কে আমার আত্মীয় স্বজন-- আজ আসে, কাল চলে যায়।
          চরাচর ঘুরিছে কেবল-- জগতের বিশ্রাম কোথায়।
সবাই আপনা নিয়ে রয়   কে কাহারে দিবে গো আশ্রয়--
          সংসারের নিরাশ্রয় জনে তোমার স্নেহেতে, নাথ, ঢাকো ॥
আরো দেখুন
বোলো না, বোলো না
Songs
          বোলো না, বোলো না, বোলো না,
          আমি দয়াময়ী।
মিথ্যা, মিথ্যা, মিথ্যা। বোলো না।
এ কারাপ্রাচীরে শিলা আছে যত
নহে তা কঠিন আমার মতো।
          আমি দয়াময়ী!
     মিথ্যা, মিথ্যা, মিথ্যা।
আরো দেখুন
জয় ভৈরব
Songs
          জয় ভৈরব, জয় শঙ্কর!
জয়   জয় জয় প্রলয়ঙ্কর,   শঙ্কর শঙ্কর ॥
জয় সংশয়ভেদন,   জয় বন্ধনছেদন,
          জয় সঙ্কটসংহর   শঙ্কর শঙ্কর ॥
তিমিরহৃদ্‌বিদারণ   জ্বলদগ্নিনিদারুণ,
মরুশ্মশানসঞ্চর   শঙ্কর শঙ্কর!
বজ্রঘোষবাণী,   রুদ্র, শূলপাণি,
          মৃত্যুসিন্ধুসন্তর   শঙ্কর শঙ্কর ॥
আরো দেখুন