২৬১ (madhabi hathat kotha hate)

মাধবী   হঠাৎ কোথা হতে    এল   ফাগুন-দিনের স্রোতে।

          এসে   হেসেই বলে, "যা ই   যা ই   যাই।'

পাতারা     ঘিরে দলে দলে   তারে    কানে কানে বলে,

                   "না   না   না।'

              নাচে    তা ই   তা ই   তাই॥

আকাশের   তারা বলে তারে,   "তুমি   এসো গগন-পারে,

              তোমায়   চা ই   চা ই   চাই।'

পাতারা       ঘিরে দলে দলে   তারে     কানে কানে বলে,

                   "না   না   না।'

              নাচে   তা ই   তা ই   তাই॥

বাতাস   দখিন হতে আসে,   ফেরে   তারি পাশে পাশে,

              বলে,    "আ য়   আ য়   আয়'॥

বলে,   "নীল অতলের কূলে   সুদূর    অস্তাচলের মূলে

              বেলা   যা য়   যা য় যায়।

বলে,   "পূর্ণশশীর রাতি   ক্রমে   হবে মলিন-ভাতি,

              সময়   না ই   না ই   নাই।'

পাতারা     ঘিরে দলে দলে   তারে   কানে কানে বলে,

                   "না   না   না।'

               নাচে   তা ই   তা ই   তাই॥

রাগ: মিশ্র ছায়ানট

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1326

রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ মার্চ, ১৯২০

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওই জানালার কাছে বসে আছে
Songs
      ওই   জানালার কাছে বসে আছে  করতলে রাখি মাথা—
      তার  কোলে ফুল পড়ে রয়েছে,   সে যে    ভুলে গেছে মালা গাঁথা ।।
      শুধু   ঝুরু ঝুরু বায়ু বহে যায়  তার   কানে কানে কী যে কহে যায়—
      তাই   আধো শুয়ে আধো বসিয়ে   ভাবিতেছে কত কথা ।।
              চোখের উপরে মেঘ ভেসে যায়,  উড়ে উড়ে যায় পাখি—
              সারা দিন ধ’রে বকুলের ফুল  ঝ’রে পড়ে থাকি থাকি ।
            মধুর আলস, মধুর আবেশ,   মধুর মুখের হাসিটি—
            মধুর স্বপনে প্রাণের মাঝারে   বাজিছে মধুর বাঁশিটি ।।
আরো দেখুন
দৈবে তুমি কখন
Songs
     দৈবে তুমি কখন নেশায় পেয়ে
আপন মনে যাও তুমি   গান গেয়ে গেয়ে।
     যে আকাশে সুরের লেখা লেখো
          তার পানে রই চেয়ে চেয়ে॥
হৃদয় আমার অদৃশ্যে যায় চলে,   চেনা দিনের ঠিক-ঠিকানা ভোলে,
     মৌমাছিরা আপনা হারায় যেন   গন্ধের পথ বেয়ে বেয়ে॥
              গানের টানা-জালে
     নিমেষ-ঘেরা গহন থেকে তোলে অসীমকালে।
মাটির আড়াল করি ভেদন   সুরলোকের আনে বেদন,
          মর্তলোকের বীণার তারে   রাগিণী দেয় ছেয়ে॥
আরো দেখুন
আজ প্রথম ফুলের
Songs
আজ   প্রথম ফুলের পাব প্রসাদখানি,   তাই   ভোরে উঠেছি।
আজ   শুনতে পাব প্রথম আলোর বাণী,   তাই   বাইরে ছুটেছি॥
     এই   হল মোদের পাওয়া,   তাই   ধরেছি গান-গাওয়া,
     আজ   লুটিয়ে হিরণ-কিরণ-পদ্মদলে   সোনার   রেণু লুটেছি॥
আজ   পারুলদিদির বনে   মোরা   চলব নিমন্ত্রণে,
     চাঁপা-ভায়ের শাখা-ছায়ের তলে   মোরা   সবাই জুটেছি।
     আজ   মনের মধ্যে ছেয়ে   সুনীল   আকাশ ওঠে গেয়ে,
     আজ   সকালবেলায় ছেলেখেলার ছলে   সকল   শিকল টুটেছি॥
আরো দেখুন