২৬০ (nil akasher kone kone)

নীল আকাশের কোণে কোণে ওই বুঝি আজ শিহর লাগে   আহা।

শাল-পিয়ালের বনে বনে কেমন যেন কাঁপন জাগে   আহা ॥

          সুদূরে কার পায়ের ধ্বনি   গণি গণি দিন-রজনী

              ধরণী তার চরণ মাগে   আহা ॥

দখিন-হাওয়া ক্ষণে ক্ষণে কেন ডাকিস "জাগো জাগো'।

ফিরিস মেতে শিরীষবনে, শোনাস কানে কোন্‌ কথা গো।

          শূন্যে তোমার ওগো প্রিয়   উত্তরীয় উড়ল কি ও

              রবির আলো রঙিন রাগে   আহা ॥

রাগ: মিশ্র কেদারা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1930

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার পথে পথে
Songs
          আমার       পথে পথে পাথর ছড়ানো।
          তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥
আমার বাঁশি তোমার হাতে           ফুটোর পরে ফুটো তাতে--
          তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো ॥
তোমার হাওয়া যখন জাগে             আমার পালে বাধা লাগে--
          এমন করে গায়ে প'ড়ে সাগর-তরানো।
ছাড়া পেলে একেবারে               রথ কি তোমার চলতে পারে--
          তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো ॥
আরো দেখুন
তোমরা হাসিয়া বহিয়া
Songs
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও   কুলুকুলুকল নদীর স্রোতের মতো।
আমরা তীরেতে দাঁড়ায়ে চাহিয়া থাকি,   মরমে গুমরি মরিছে কামনা কত।
আপনা-আপনি কানাকানি কর সুখে,   কৌতুকছটা উছলিছে চোখে মুখে,
কমলচরণ পড়িছে ধরণী-মাঝে,   কনকপুর রিনিকি ঝিনিকি বাজে॥
    
অঙ্গে অঙ্গ বাঁধিছ রঙ্গপাশে,   বাহুতে বাহুতে জড়িত ললিত লতা।
ইঙ্গিতরসে ধ্বনিয়া উঠিছে হাসি,   নয়নে নয়নে বহিছে গোপন কথা।
আঁখি নত করি একেলা গাঁথিছ ফুল,   মুকুর লইয়া যতনে বাঁধিছ চুল।
গোপন হৃদয়ে আপনি করিছ খেলা--
কী কথা ভাবিছ, কেমনে কাটিছে বেলা ॥
    
আমরা বৃহৎ অবোধ ঝড়ের মতো   আপন আবেগে ছুটিয়া চলিয়া আসি,
বিপুল আঁধারে অসীম আকাশ ছেয়ে   টুটিবারে চাহি আপন হৃদয়রাশি।
তোমরা বিজুলি হাসিতে হাসিতে চাও, আঁধার ছেদিয়া মরম বিঁধিয়া দাও--
গগনের গায়ে আগুনের রেখা আঁকি  চকিত চরণে চলে যাও দিয়ে ফাঁকি॥
    
অযতনে বিধি গড়েছে মোদের দেহ,   নয়ন অধর দেয় নি ভাষায় ভরে--
মোহনমধুর মন্ত্র জানি নে মোরা,   আপনা প্রকাশ করিব কেমন ক'রে।
তোমরা কোথায় আমরা কোথায় আছি,
কোনো সুলগনে হব না কি কাছাকাছি--
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাবে,   আমরা দাঁড়ায়ে রহিব এমনি ভাবে॥
আরো দেখুন
আজি যত তারা
Songs
                 আজি  যত তারা তব আকাশে
                 সবে   মোর প্রাণ ভরি প্রকাশে ॥
নিখিল তোমার এসেছে ছুটিয়া,   মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে,
      তব নিকুঞ্জের মঞ্জরী যত   আমারি অঙ্গে বিকাশে ॥
দিকে দিগন্তে যত আনন্দ      লভিয়াছে, এক গভীর গন্ধ,
      আমার চিত্তে মিলি একত্রে   তোমার মন্দিরে উছাসে।
           আজি কোনোখানে কারেও না জানি,
           শুনিতে না পাই আজি কারো বাণী হে,
নিখিল নিশ্বাস আজি এ বক্ষে   বাঁশরির সুরে বিলাসে ॥
আরো দেখুন