২৭ (oi janalar kachhe base achhe)

      ওই   জানালার কাছে বসে আছে  করতলে রাখি মাথা—

      তার  কোলে ফুল পড়ে রয়েছে,   সে যে    ভুলে গেছে মালা গাঁথা ।।

      শুধু   ঝুরু ঝুরু বায়ু বহে যায়  তার   কানে কানে কী যে কহে যায়—

      তাই   আধো শুয়ে আধো বসিয়ে   ভাবিতেছে কত কথা ।।

              চোখের উপরে মেঘ ভেসে যায়,  উড়ে উড়ে যায় পাখি—

              সারা দিন ধ’রে বকুলের ফুল  ঝ’রে পড়ে থাকি থাকি ।

            মধুর আলস, মধুর আবেশ,   মধুর মুখের হাসিটি—

            মধুর স্বপনে প্রাণের মাঝারে   বাজিছে মধুর বাঁশিটি ।।

রাগ: মিশ্র খাম্বাজ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দেখো ওই কে এসেছে
Songs
               দেখো ওই কে এসেছে।— চাও সখী, চাও ।
            আকুল পরান ওর  আঁখিহিল্লোলে নাচাও ।— সখী, চাও ।।
                  তৃষিত নয়ানে  চাহে মুখ-পানে,
              হাসিসুধা-দানে  বাঁচাও ।— সখী, চাও ।।
আরো দেখুন
বিশ্বজোড়া ফাঁদ পেতেছ
Songs
বিশ্বজোড়া ফাঁদ পেতেছ,
           কেমনে দিই ফাঁকি--
আধেক ধরা পড়েছি গো,
           আধেক আছে বাকি।
কেন জানি আপনা ভুলে
বারেক হৃদয় যায় যে খুলে,
           বারেক তারে ঢাকি--
আধেক ধরা পড়েছি যে,
           আধেক আছে বাকি।
বাহির আমার শুক্তি যেন
           কঠিন আবরণ--
অন্তরে মোর তোমার লাগি
           একটি কান্না-ধন।
হৃদয় বলে তোমার দিকে
রইবে চেয়ে অনিমিখে,
           চায় না কেন আঁখি--
আধেক ধরা পড়েছি যে,
           আধেক আছে বাকি।
আরো দেখুন
হে তাপস, তব
Songs
হে তাপস, তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে
মন আজি মোর উদাস বিভোর কোন্‌ সে ভাবের বশে॥
     তব পিঙ্গল জটা   হানিছে দীপ্ত ছটা,
     তব দৃষ্টির বহ্নিবৃষ্টি অন্তরে গিয়ে পশে॥
          বুঝি না, কিছু না জানি
     মর্মে আমার মৌন তোমার কী বলে রুদ্রবাণী।
     দিগ্‌দিগন্ত দহি   দুঃসহ তাপ বহি
     তব নিশ্বাস আমার বক্ষে রহি রহি নিশ্বসে॥
          সারা হয়ে এলে দিন
     সন্ধ্যামেঘের মায়ার মহিমা নিঃশেষে হবে লীন।
     দীপ্তি তোমার তবে   শান্ত হইয়া রবে,
     তারায় তারায় নীরব মন্ত্রে ভরি দিবে শূন্য সে॥
আরো দেখুন