৬ (sokha tumi achho kotha)

       সখা,তুমি আছ কোথা— 

সারা বরষের পরে জানাতে এসেছি ব্যথা।।

কত মোহ,কত পাপ, কত শোক, কত তাপ,

কত যে সয়েছি আমি তোমারে কব সে কথা।।

যে শুভ্র জীবন তুমি মোরে দিয়েছিলে সখা,

দেখো আজি তাহে কত পড়েছে কলঙ্করেখা।।

এনেছি তোমারি কাছে,দাও তাহা দাও মুছে— 

নয়নে ঝরিছে বারি, সভয়ে এদেছি পিতা।।

দেখো দেব,চেয়ে দেখো হৃদয়েতে নাহি বল— 

সংসারের বায়ুবেগে করিতেছে টলমল।

লহো সে হৃদয় তুলে, রাখো তব পদমূলে— 

সারাটি বরষ যেন নির্ভয়ে রহে গো সেথা।।

রাগ: ভৈরবী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত
Songs
         কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত
            কহো বিবরিয়া।
জানি যদি প্রিয়ে, শোধ দিব
            এ জীবন দিয়ে এই মোর পণ॥
            তোমা লাগি যা করেছি
            কঠিন সে কাজ,
আরো সুকঠিন আজ তোমারে সে কথা বলা।
      বালক কিশোর উত্তীয় তার নাম,
            ব্যর্থ প্রেমে মোর মত্ত অধীর;
মোর অনুনয়ে তব চুরি-অপবাদ
                  নিজ-'পরে লয়ে
            সঁপেছে আপন প্রাণ।
আরো দেখুন
আমার এই পথ-চাওয়াতেই
Songs
আমার এই   পথ-চাওয়াতেই   আনন্দ।
খেলে যায়   রৌদ্র ছায়া,   বর্ষা আসে   বসন্ত ॥
কারা এই   সমুখ দিয়ে   আসে যায়   খবর নিয়ে,
খুশি রই   আপন মনে-- বাতাস বহে   সুমন্দ ॥
সারাদিন   আঁখি মেলে   দুয়ারে   রব একা,
শুভখন   হঠাৎ এলে   তখনি   পাব দেখা।
ততখন   ক্ষণে ক্ষণে   হাসি গাই   আপন-মনে,
ততখন   রহি রহি   ভেসে আসে   সুগন্ধ ॥
আরো দেখুন
মেঘ বলেছে 'যাব যাব'
Songs
     মেঘ বলেছে 'যাব যাব', রাত বলেছে 'যাই',
          সাগর বলে 'কূল মিলেছে-- আমি তো আর নাই' ॥
              দুঃখ বলে 'রইনু চুপে   তাঁহার পায়ের চিহ্নরূপে',
                   আমি বলে 'মিলাই আমি আর কিছু না চাই' ॥
ভুবন বলে 'তোমার তরে আছে বরণমালা',
     গগন বলে 'তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা'।
          প্রেম বলে যে 'যুগে যুগে          তোমার লাগি আছি জেগে',
              মরণ বলে 'আমি তোমার জীবনতরী বাই' ॥
আরো দেখুন