৫৯৩ (megh balechhe jaba jaba)

     মেঘ বলেছে 'যাব যাব', রাত বলেছে 'যাই',

          সাগর বলে 'কূল মিলেছে-- আমি তো আর নাই' ॥

              দুঃখ বলে 'রইনু চুপে   তাঁহার পায়ের চিহ্নরূপে',

                   আমি বলে 'মিলাই আমি আর কিছু না চাই' ॥

ভুবন বলে 'তোমার তরে আছে বরণমালা',

     গগন বলে 'তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা'।

          প্রেম বলে যে 'যুগে যুগে          তোমার লাগি আছি জেগে',

              মরণ বলে 'আমি তোমার জীবনতরী বাই' ॥

রাগ: বেহাগ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ৪ অক্টোবর, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

না না, ভুল
Songs
না না, ভুল কোরো না গো, ভুল কোরো না,
                   ভুল কোরো না ভালোবাসায়।
     ভুলায়ো না, ভুলায়ো না, ভুলায়ো না নিষ্ফল আশায়॥
বিচ্ছেদদুঃখ নিয়ে আমি থাকি,   দেয় না সে ফাঁকি,
                                  পরিচিত আমি তারি ভাষায়॥
              দয়ার ছলে তুমি হোয়ো না নিদয়।
     হৃদয় দিতে চেয়ে ভেঙো না হৃদয়।
              রেখো না লুব্ধ করে,     মরণের বাঁশিতে মুগ্ধ করে
                        টেনে নিয়ে যেয়ো না সর্বনাশায়॥
আরো দেখুন
এসেছি প্রিয়তম
Songs
                এসেছি প্রিয়তম, ক্ষমো মোরে ক্ষমো।
গেল না গেল না কেন কঠিন পরান মম--
      তব নিঠুর করুণ করে! ক্ষমো মোরে।

             কেন এলি, কেন এলি, কেন এলি ফিরে।
      যাও যাও যাও যাও, চলে যাও।
             যাও যাও যাও যাও, চলে যাও।
আরো দেখুন
আমার যে দিন
Songs
          আমার   যে দিন ভেসে গেছে চোখের জলে
          তারি   ছায়া পড়েছে শ্রাবণগগনতলে॥
সে দিন যে রাগিণী গেছে থেমে,    অতল বিরহে নেমে   গেছে থেমে,
          আজি   পুবের হাওয়ায় হাওয়ায়   হায় হায় হায় রে
                   কাঁপন ভেসে চলে॥
          নিবিড় সুখে মধুর দুখে জড়িত ছিল সেই দিন--
              দুই তারে জীবনের বাঁধা ছিল বীন।
     তার ছিঁড়ে গেছে কবে     একদিন কোন্‌ হাহারবে,
              সুর হারায়ে গেল পলে পলে॥
আরো দেখুন