৬ (tomader eki bhranti)

            তোমাদের এ কী ভ্রান্তি--

কে ওই পুরুষ দেবকান্তি,

            প্রহরী, মরি মরি।

এমন করে কি ওকে বাঁধে।

দেখে যে আমার প্রাণ কাঁদে।

            বন্দী করেছ কোন্‌ দোষে।

রাগ: বেহাগ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যুগে যুগে বুঝি
Songs
              যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে।
          সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
আজ কেন মোর পড়ে মনে      কখন্‌ তারে চোখের কোণে
              দেখেছিলেম অফুট প্রদোষে--
          সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
আজ ওই   চাঁদের বরণ হবে আলোর সঙ্গীতে,
          রাতের মুখের আঁধারখানি খুলবে ইঙ্গিতে।
     শুক্লরাতে সেই আলোকে   দেখা হবে এক পলকে,
              সব আবরণ যাবে যে খসে।
          সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
আরো দেখুন
ও জোনাকী, কী
Songs
ও জোনাকী,         কী সুখে ওই ডানা দুটি মেলেছ।
          আঁধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ॥
তুমি   নও তো সূর্য, নও তো চন্দ্র,   তোমার   তাই ব'লে কি কম আনন্দ।
     তুমি    আপন জীবন পূর্ণ ক'রে আপন আলো জ্বেলেছ॥
তোমার   যা আছে তা তোমার আছে,   তুমি   নও গো ঋণী কারো কাছে,
     তোমার   অন্তরে যে শক্তি আছে তারি আদেশ পেলেছ।
তুমি   আঁধার-বাঁধন ছাড়িয়ে ওঠ,   তুমি   ছোটো হয়ে নও গো ছোটো,
          জগতে   যেথায় যত আলো সবায় আপন ক'রে ফেলেছ॥
আরো দেখুন
বিপদে মোরে রক্ষা করো
Songs
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা--
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে নাই-বা দিলে সান্ত্বনা,
দুঃখে যেন করিতে পারি জয়॥
সহায় মোর না যদি জুটে  নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।
আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা--
তরিতে পারি শকতি যেন রয়।
আমার ভার লাঘব করি নাই-বা দিলে সান্ত্বনা,
বহিতে পারি এমনি যেন হয়।
নম্রশিরে সুখের দিনে  তোমারি মুখ লইব চিনে--
দুখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা
তোমারে যেন না করি সংশয়।
আরো দেখুন