৭ (churi haye gechhe rajkoshe)

               চুরি হয়ে গেছে রাজকোষে,

চোর চাই যে করেই হোক।

হোক-না সে যেই-কোনো লোক, চোর চাই।

নহিলে মোদের যাবে মান!

           নির্দোষী বিদেশীর রাখো প্রাণ,

দুই দিন মাগিনু সময়।

        রাখিব তোমার অনুনয়;

      দুই দিন কারাগারে রবে,

      তার পর যা হয় তা হবে।

রাগ: খাম্বাজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কাল সকালে উঠবো মোরা
Songs
                    কাল সকালে উঠব মোরা
                               যাব নদীর কূলে_
                    শিব গড়িয়ে করব পুজো,
                               আনব কুসুম তুলে।
                   মোরা    ভোরের বেলা গাঁথব মালা ,
                             দুলব সে দোলায়।
                    বাজিয়ে বাঁশি গান গাহিব
                             বকুলের তলায়।
                    না ভাই , কাল সকালে মায়ের কাছে
                             নিয়ে যাব ধরে–
                    মা বলেছে ঋষির সাজে
                             সাজিয়ে দেবে তোরে।
               সন্ধ্যা হয়ে এল যে ভাই ,
                             এখন যাই ফিরে–
                    একলা আছেন অন্ধ পিতা
                             আঁধার কুটিরে।।
আরো দেখুন
এ তো খেলা নয়, খেলা নয়
Songs
এ তো খেলা নয়, খেলা নয়।
এ যে হৃদয়-দহন-জ্বালা, সখী।
এ যে, প্রাণভরা ব্যাকুলতা,
গোপন মর্মের ব্যথা,
এ যে, কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা।
কে যেন সতত মোরে
ডাকিয়ে আকুল করে,
যাই যাই করে প্রাণ, যেতে পারি নে।
যে কথা বলিতে চাহি,
তা বুঝি বলিতে নাহি,
কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা।
যতনে গাঁথিয়ে শেষে, পরাতে পারি নে মালা।
আরো দেখুন
আজ শ্রাবণের পূর্ণিমাতে
Songs
আজ শ্রাবণের পূর্ণিমাতে   কী এনেছিস বল্‌--
হাসির কানায় কানায় ভরা   নয়নের জল॥
বাদল-হাওয়ায় দীর্ঘশ্বাসে যূথীবনের বেদন আসে--
ফুল-ফোটানোর খেলায় কেন ফুল-ঝরানোর ছল।
     ও তুই   কী এনেছিস বল্‌॥
ওগো,   কী আবেশ হেরি চাঁদের চোখে,
     ফেরে সে কোন্‌ স্বপন-লোকে।
মন বসে রয় পথের ধারে,   জানে না সে পাবে কারে--
আসা-যাওয়ার আভাস ভাসে বাতাসে চঞ্চল।
     ও তুই   কী এনেছিস বল্‌॥
আরো দেখুন