৮ (e ki khela he sundori)

         এ কী খেলা হে সুন্দরী,

কিসের এ কৌতুক।

      দাও অপমান-দুখ--

মোরে নিয়ে কেন, কেন এ কৌতুক।

           নহে নহে, এ নহে কৌতুক।

      মোর অঙ্গের স্বর্ণ-অলংকার

      সঁপি দিয়া শৃঙ্খল তোমার

      নিতে পারি নিজ দেহে।

তব অপমানে মোর

অন্তরাত্মা আজি অপমানে মানে।

রাগ: পরজ-রামকেলী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আহ্বান আসিল মহোৎসবে
Songs
     আহ্বান আসিল মহোৎসবে
     অম্বরে গম্ভীর ভেরিরবে॥
পূর্ববায়ু চলে ডেকে   শ্যামলের অভিষেকে--
     অরণ্যে অরণ্যে নৃত্য হবে॥
     নির্ঝরকল্লোল-কলকলে
     ধরণীর আনন্দ উচ্ছলে।
শ্রাবণের বীণাপাণি   মিলালো বর্ষণবাণী
     কদম্বের পল্লবে পল্লবে॥
আরো দেখুন
অজানা খনির নূতন
Songs
     অজানা খনির নূতন মণির    গেঁথেছি হার,
     ক্লান্তিবিহীনা নবীনা বীণায়    বেঁধেছি তার॥
যেমন নূতন বনের দুকূল,    যেমন নূতন আমের মুকুল,
     মাঘের অরুণে খোলে স্বর্গের নূতন দ্বার,
তেমনি আমার নবীন রাগের    নব যৌবনে নব সোহাগের
     রাগিণী রচিয়া উঠিল নাচিয়া বীণার তার॥
     যে বাণী আমার কখনো কারেও হয় নি বলা
     তাই দিয়ে গানে রচিব নূতন নৃত্যকলা।
আজি অকারণ বাতাসে বাতাসে    যুগান্তরের সুর ভেসে আসে,
     মর্মরস্বরে বনের ঘুচিল মনের ভার।
যেমনি ভাঙিল বাণীর বন্ধ    উচ্ছ্বসি উঠে নূতন ছন্দ,
     সুরের সাহসে আপনি চকিত বীণার তার।
আরো দেখুন
ওই শুনি যেন
Songs
          ওই শুনি যেন চরণধ্বনি রে,
                        শুনি    আপন-মনে।
          বুঝি আমার মনোহরণ আসে গোপনে ॥
              পাবার আগে কিসের আভাস পাই,
              চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো,
          মালার গন্ধ এল যারে জানি স্বপনে ॥
ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে   ওই-যে--
     তার    চলার পথের কাছে     ওই-যে।
          দিগঙ্গনার অঙ্গনে যে আজি
          ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি,
আশার হাওয়া লাগে     ওই      নিখিল গগনে ॥
আরো দেখুন