৩৮০ (oi shuni jen)

          ওই শুনি যেন চরণধ্বনি রে,

                        শুনি    আপন-মনে।

          বুঝি আমার মনোহরণ আসে গোপনে ॥

              পাবার আগে কিসের আভাস পাই,

              চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো,

          মালার গন্ধ এল যারে জানি স্বপনে ॥

ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে   ওই-যে--

     তার    চলার পথের কাছে     ওই-যে।

          দিগঙ্গনার অঙ্গনে যে আজি

          ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি,

আশার হাওয়া লাগে     ওই      নিখিল গগনে ॥

রাগ: কাফি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1930

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার যে সব
Songs
আমার যে সব দিতে হবে সে তো আমি জানি--
আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী ॥
আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা,
আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা--
                   সব দিতে হবে ॥
আমার প্রভাত, আমার সন্ধ্যা হৃদয়পত্রপুটে
গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে।
এখন সে যে আমার বীণা, হতেছে তার বাঁধা,
বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা--
                   সব দিতে হবে ॥
তোমারি আনন্দ আমার দুঃখে সুখে   ভ'রে
আমার ক'রে নিয়ে তবে নাও যে তোমার ক'রে।
আমার ব'লে যা পেয়েছি শুভক্ষণে যবে
তোমার ক'রে দেব তখন তারা আমার হবে--
                   সব দিতে হবে ॥
আরো দেখুন
আমার অঙ্গে অঙ্গে
Songs
আমার    অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি।    আনন্দে বিষাদে মন উদাসী॥
          পুষ্পবিকাশের সুরে    দেহ মন উঠে পূরে,
              কী মাধুরী সুগন্ধ    বাতাসে যায় ভাসি॥
সহসা মনে জাগে আশা,    মোর     আহুতি পেয়েছে অগ্নির ভাষা।
    আজ মম রূপে বেশে    লিপি লিখি কার উদ্দেশে--
        এল   মর্মের বন্দিনী বাণী বন্ধন নাশি॥
আরো দেখুন
তোমারি ইচ্ছা হউক
Songs
তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী।
তোমারি প্রেম স্মরণে রাখি, চরণে রাখি আশা--
দাও দুঃখ, দাও তাপ, সকলই সহিব আমি ॥
তব প্রেম-আঁখি সতত জাগে, জেনেও না জানি।
ওই    মঙ্গলরূপ ভুলি, তাই শোকসাগরে নামি ॥
আনন্দময় তোমার বিশ্ব শোভাসুখপূর্ণ,
আমি    আপন দোষে দুঃখ পাই বাসনা-অনুগামী ॥
মোহবন্ধ ছিন্ন করো কঠিন আঘাতে,
অশ্রুসলিলধৌত হৃদয়ে থাকো দিবসযামী।
আরো দেখুন