১৯ (ke koriya sadhile osadhyo )

         কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত

            কহো বিবরিয়া।

জানি যদি প্রিয়ে, শোধ দিব

            এ জীবন দিয়ে এই মোর পণ॥

            তোমা লাগি যা করেছি

            কঠিন সে কাজ,

আরো সুকঠিন আজ তোমারে সে কথা বলা।

      বালক কিশোর উত্তীয় তার নাম,

            ব্যর্থ প্রেমে মোর মত্ত অধীর;

মোর অনুনয়ে তব চুরি-অপবাদ

                  নিজ-'পরে লয়ে

            সঁপেছে আপন প্রাণ।

রাগ: কেদারা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ, সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পাখি বলে, 'চাঁপা,
Songs
     পাখি বলে, 'চাঁপা, আমারে কও,
     কেন তুমি হেন নীরবে রও।
প্রাণ ভরে আমি গাহি যে গান
সারা প্রভাতেরই সুরের দান,
     সে কি তুমি তব হৃদয়ে লও।
     কেন তুমি তবে নীরবে রও।'
চাঁপা শুনে বলে, 'হায় গো হায়,
যে আমারই পাওয়া শুনিতে পায়
     নহ নহ পাখি, সে তুমি নও।'
     পাখি বলে, 'চাঁপা আমারে কও,
     কেন তুমি হেন গোপনে রও।
ফাগুনের প্রাতে উতলা বায়
উড়ে যেতে সে যে ডাকিয়া যায়,
     সে কি তুমি তব হৃদয়ে লও।
     কেন তুমি তবে গোপনে রও।'
চাঁপা শুনে বলে, 'হায় গো হায়,
যে আমারই ওড়া দেখিতে পায়
     নহ নহ পাখি, সে তুমি নও।'
আরো দেখুন
দূরদেশী সেই রাখাল
Songs
দূরদেশী সেই রাখাল ছেলে
আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে॥
     গাইল কী গান সেই তা জানে,   সুর বাজে তার আমার প্রাণে--
     বলো দেখি তোমরা কি তার কথার কিছু আভাস পেলে॥
আমি তারে শুধাই যবে 'কী তোমারে দিব আনি'--
সে শুধু কয়, 'আর কিছু নয়, তোমার গলার মালাখানি।'
দিই যদি তো কী দাম দেবে   যায় বেলা সেই ভাব্‌না ভেবে--
     ফিরে এসে দেখি ধুলায় বাঁশিটি তার গেছে ফেলে॥
আরো দেখুন
কে জানে কোথা সে
Songs
            কে জানে কোথা সে!
            প্রহর গণিয়া গণিয়া বিরলে
                   তারি লাগি ব'সে আছি!
            একা হেথা, কুটীরদুয়ারে--
                    বাছা রে এলি নে!
            ত্বরা আয়, ত্বরা আয়, আয় রে_
                    জল আনিয়ে কাজ নাই,
            তুই যে আমার পিপাসার জল!
                   কেন রে জাগিছে মনে ভয়!
            কেন আজি তোরে,
                    হারাই হারাই মনে হয়!
                                  কে জানে!
আরো দেখুন