৯৪ (pakhi bale chapa amare)

     পাখি বলে, 'চাঁপা, আমারে কও,

     কেন তুমি হেন নীরবে রও।

প্রাণ ভরে আমি গাহি যে গান

সারা প্রভাতেরই সুরের দান,

     সে কি তুমি তব হৃদয়ে লও।

     কেন তুমি তবে নীরবে রও।'

চাঁপা শুনে বলে, 'হায় গো হায়,

যে আমারই পাওয়া শুনিতে পায়

     নহ নহ পাখি, সে তুমি নও।'

     পাখি বলে, 'চাঁপা আমারে কও,

     কেন তুমি হেন গোপনে রও।

ফাগুনের প্রাতে উতলা বায়

উড়ে যেতে সে যে ডাকিয়া যায়,

     সে কি তুমি তব হৃদয়ে লও।

     কেন তুমি তবে গোপনে রও।'

চাঁপা শুনে বলে, 'হায় গো হায়,

যে আমারই ওড়া দেখিতে পায়

     নহ নহ পাখি, সে তুমি নও।'

রাগ: রামকেলী

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ চৈত্র, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ মার্চ, ১৯২৩

রচনাস্থান: করাচি

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সখা, তুমি আছ কোথা
Songs
       সখা,তুমি আছ কোথা— 
সারা বরষের পরে জানাতে এসেছি ব্যথা।।
কত মোহ,কত পাপ, কত শোক, কত তাপ,
কত যে সয়েছি আমি তোমারে কব সে কথা।।
যে শুভ্র জীবন তুমি মোরে দিয়েছিলে সখা,
দেখো আজি তাহে কত পড়েছে কলঙ্করেখা।।
এনেছি তোমারি কাছে,দাও তাহা দাও মুছে— 
নয়নে ঝরিছে বারি, সভয়ে এদেছি পিতা।।
দেখো দেব,চেয়ে দেখো হৃদয়েতে নাহি বল— 
সংসারের বায়ুবেগে করিতেছে টলমল।
লহো সে হৃদয় তুলে, রাখো তব পদমূলে— 
সারাটি বরষ যেন নির্ভয়ে রহে গো সেথা।।
আরো দেখুন
আজি হেরি সংসার
Songs
          আজি হেরি সংসার অমৃতময়।
                   মধুর পবন, বিমল কিরণ, ফুল্ল বন,
                             মধুর বিহগকলধ্বনি ॥
কোথা হতে বহিল সহসা প্রাণভরা প্রেমহিল্লোল, আহা--
          হৃদয়কুসুম উঠিল ফুটি পুলকভরে ॥
অতি আশ্চর্য দেখো সবে-- দীনহীন ক্ষুদ্র হৃদয়মাঝে
          অসীম জগতস্বামী বিরাজে সুন্দর শোভন!
                   ধন্য এই মানবজীবন, ধন্য বিশ্বজগত,
                             ধন্য তাঁর প্রেম, তিনি ধন্য ধন্য ॥
আরো দেখুন
জয় জয় জয় হে জয় জ্যোতির্ময়
Songs
                জয় জয় জয় হে জয় জ্যোতির্ময়–
                মোহকলুষঘন কর’ ক্ষয়, কর’ ক্ষয়।।
                   অগ্নিপরশ তব কর’ কর’ দান,
                   কর’ নির্মল মম তনুমন প্রাণ–
                বন্ধনশৃঙ্খল নাহি সয়, নাহি সয় ।।
                গূঢ় বিঘ্ন যত কর’ উৎপাটিত ।
                অমৃতদ্বার তব কর’ উদ্‌ঘাটিত ।
                   যাচি যাত্রিদল, হে কর্ণধার,
                   সুপ্তিসাগর কর’ কর’ পার–
                স্বপ্নের সঞ্চয় হোক লয়, হোক লয়।।
আরো দেখুন