২৪ (tahar preme ke dube achhe)

               তাঁহার প্রেমে কে ডুবে আছে। 

                          চাহে না সে তুচ্ছ সুখ ধন মান–

               বিরহ নাহি তার,    নাহি রে দুখতাপ,

                          সে প্রেমের নাহি অবসান।।

রাগ: ভৈরব

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শেষ বেলাকার শেষের
Songs
     শেষ বেলাকার শেষের গানে
          ভোরের বেলার বেদন আনে॥
তরুণ মুখের করুণ হাসি    গোধূলি-আলোয় উঠেছে ভাসি,
          প্রথম ব্যথার প্রথম বাঁশি
     বাজে দিগন্তে কী সন্ধানে  শেষের গানে॥
     আজি দিনান্তে মেঘের মায়া
          সে আঁখিপাতার ফেলেছে ছায়া।
     খেলায় খেলায় যে কথাখানি
          চোখে চোখে যেত বিজলি হানি
              সেই প্রভাতের নবীন বাণী
     চলেছে রাতের স্বপন-পানে     শেষের গানে॥
আরো দেখুন
সে কোন্ পাগল
Songs
সে কোন্‌ পাগল যায়   যায় পথে তোর,   যায় চলে ওই-একলা রাতে--
          তারে   ডাকিস নে   ডাকিস নে তোর আঙিনাতে॥
সুদূর দেশের বাণী ও যে   যায়   যায় বলে, হায়, কে তা বোঝে--
          কী সুর বাজায় একতারাতে॥
          কাল সকালে রইবে না   রইবে না তো,
                   বৃথাই কেন আসন পাতো।
          বাঁধন-ছেঁড়ার মহোৎসবে
          গান যে ওরে গাইতে হবে
                   নবীন আলোর বন্দনাতে॥
আরো দেখুন
ওই-যে ঝড়ের মেঘের
Songs
          ওই-যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে॥
ওরই গানের তালে তালে   আমে জামে শিরীষ শালে
                   নাচন লাগে পাতায় পাতায় আকুল কল্লোলে॥
                             আমার  দুই আঁখি ওই সুরে
          যায় হারিয়ে সজল ধারায়   ওই ছায়াময় দূরে।
ভিজে হাওয়ায় থেকে থেকে   কোন্‌ সাথি মোর যায় যে ডেকে,
          একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে॥
আরো দেখুন