৬৩ (oi je jhorer megher)

          ওই-যে ঝড়ের মেঘের কোলে

বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে॥

ওরই গানের তালে তালে   আমে জামে শিরীষ শালে

                   নাচন লাগে পাতায় পাতায় আকুল কল্লোলে॥

                             আমার  দুই আঁখি ওই সুরে

          যায় হারিয়ে সজল ধারায়   ওই ছায়াময় দূরে।

ভিজে হাওয়ায় থেকে থেকে   কোন্‌ সাথি মোর যায় যে ডেকে,

          একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে॥

রাগ: দেশ-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নিশার স্বপন ছুটল রে
Songs
নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে, টুটল বাঁধন টুটল রে।  
রইল না আর আড়াল প্রাণে, বেরিয়ে এলেম জগৎ-পানে--
হৃদয়শতদলের সকল দলগুলি এই ফুটল রে, এই ফুটল রে॥
দুয়ার আমার ভেঙে শেষে    দাঁড়ালে যেই আপনি এসে
নয়নজলে ভেসে হৃদয় চরণতলে লুটল রে।
আকাশ হতে প্রভাত-আলো    আমার পানে হাত বাড়ালো,
ভাঙা কারার দ্বারে আমার    জয়ধ্বনি উঠল রে, এই উঠল রে॥
আরো দেখুন
শুভ কর্মপথে ধর
Songs
শুভ     কর্মপথে ধর' নির্ভয় গান।
সব      দুর্বল সংশয় হোক অবসান।
চির-    শক্তির নির্ঝর নিত্য ঝরে
লহ'          সে অভিষেক ললাট'পরে।
তব     জাগ্রত নির্মল নূতন প্রাণ
ত্যাগব্রতে নিক দীক্ষা,
বিঘ্ন হতে নিক শিক্ষা--
নিষ্ঠুর সঙ্কট দিক সম্মান।
দুঃখই হোক তব বিত্ত মহান।
চল' যাত্রী, চল' দিনরাত্রি--
কর' অমৃতলোকপথ অনুসন্ধান।
জড়তাতামস হও উত্তীর্ণ,
ক্লান্তিজাল কর' দীর্ণ বিদীর্ণ--
দিন-অন্তে অপরাজিত চিত্তে
মৃত্যুতরণ তীর্থে কর' স্নান ॥
আরো দেখুন
সখী, সে গেলো কোথায়
Songs
সখী, সে গেল কোথায়,
তারে ডেকে নিয়ে আয়।
দাঁড়াব ঘিরে তারে তরুতলায়।
আজি এ মধুর সাঁঝে, কাননে ফুলের মাঝে,
হেসে হেসে বেড়াবে সে, দেখিব তায়।
আকাশের তারা ফুটেছে, দখিনে বাতাস ছুটেছে,
পাখিটি ঘুমঘোরে গেয়ে উঠেছে।
আয় লো আনন্দময়ী, মধুর বসন্ত লয়ে,
লাবণ্য ফুটাবি লো তরুতলায়!
আরো দেখুন