২৫ (tabe ki phiribo mlanmukhe)

                 তবে কি ফিরিব ম্লানমুখে সখা,

                         জরজর প্রাণ কি জুড়াবে না।। 

                 আঁধার সংসারে আবার ফিরে যাব?

                         হৃদয়ের আশা পূরাবে না?।

রাগ: দেশী তোড়ি

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মন মোর মেঘের
Songs
মন মোর মেঘের সঙ্গী,
উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম   রিমিঝিম   রিমিঝিম॥
          মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
          ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে।
          ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে।
          কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী
          ডাক দেয় প্রলয়-আহ্বানে॥
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে।
          মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
          তাল-তমাল-অরণ্যে
          ক্ষুব্ধ শাখার আন্দোলনে॥
আরো দেখুন
সফল করো হে প্রভু
Songs
সফল করো হে প্রভু আজি সভা,   এ রজনী হোক মহোৎসবা ॥
     বাহির অন্তর ভুবনচরাচর   মঙ্গলডোরে বাঁধি এক করো--
     শুষ্ক হৃদয় করো প্রেমে সরসতর, শূন্য নয়নে আনো পুণ্যপ্রভা ॥
অভয়দ্বার তব করো হে অবারিত,   অমৃত-উৎস তব করো উৎসারিত,
     গগনে গগনে করো প্রসারিত   অতিবিচিত্র তব নিত্যশোভা।
সব ভকতে তব আনো এ পরিষদে,   বিমুখ চিত্ত যত করো নত তব পদে,
     রাজ-অধীশ্বর, তব চিরসম্পদ   সব সম্পদ করো হতগরবা ॥
আরো দেখুন
হরি, তোমায় ডাকি
Songs
                হরি, তোমায় ডাকি,   সংসারে একাকী
                               আঁধার অরণ্যে ধাই হে।
                গহন তিমিরে  নয়নের নীরে 
                               পথ খুঁজে নাহি পাই হে।।
                সদা মনে হয় ‘কী করি’ ‘কী করি’,
                কখন আসিবে কালবিভাবরী–
                তাই ভয়ে মরি, ডাকি হরি ! হরি !
                               হরি বিনে কেহ নাই হে।।
                নয়নের জল হবে না বিফল,
                তোমায় সবে বলে ভকতবৎসল–
                সেই আশা মনে করেছি সম্বল,
                               বেঁচে আছি শুধু তাই হে।
                আঁধারেতে জাগে তব আঁখিতারা,
                তোমার ভক্ত কভু হয় না পথহারা–
                প্রাণ তোমায় চাহে, তুমি ধ্রুবতারা–
                               আর কার পানে চাই হে।।
আরো দেখুন