৫৯৬ (tomar asima pranaman laye)

তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই--

     কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥

          মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ,   দুঃখ হয় হে দুঃখের কূপ,

              তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥

হে পূর্ণ, তব চরণের কাছে   যাহা-কিছু সব আছে আছে আছে--

     নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।

          অন্তরগ্লানি সংসারভার   পলক ফেলিতে কোথা একাকার

              জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥

রাগ: বেহাগ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1307

রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হৃদয় আমার ওই বুঝি
Songs
                হৃদয় আমার ওই বুঝি তোর     ফাল্গুনী ঢেউ আসে--
                বেড়া ভাঙার মাতন নামে         উদ্দাম উল্লাসে॥
তোমার       মোহন এল সোহন বেশে,         কুয়াশাভার গেল ভেসে--
                এল তোমার সাধনধন    উদার আশ্বাসে॥
                অরণ্যে তোর সুর ছিল না,       বাতাস হিমে ভরা--
                জীর্ণ পাতায় কীর্ণ কানন,        পুষ্পবিহীন ধরা।
এবার         জাগ্‌ রে হতাশ, আয় রে ছুটে   অবসাদের বাঁধন টুটে--
বুঝি           এল তোমার পথে সাথি উতল উচ্ছ্বাসে॥
আরো দেখুন
মম যৌবননিকুঞ্জে গাহে পাখি--
Songs
মম যৌবননিকুঞ্জে গাহে পাখি--
     সখি, জাগ' জাগ'
     মেলি    রাগ-অলস আঁখি--
অনু     রাগ-অলস আঁখি    সখি, জাগ' জাগ'॥
     আজি    চঞ্চল এ নিশীথে
     জাগ'    ফাগুনগুণগীতে
     অয়ি    প্রথমপ্রণয়ভীতে,
     মম    নন্দন-অটবীতে
পিক    মূহু মূহু উঠে ডাকি-- সখি, জাগ' জাগ'॥
     জাগ' নবীন গৌরবে,
     নব    বকুলসৌরভে,
     মৃদু    মলয়াবীজনে
     জাগ'   নিভৃত নির্জনে।
     আজি    আকুল ফুলসাজে
     জাগ'    মৃদুকম্পিত লাজে,
     মম হৃদয়শয়নমাঝে,
     শুন    মধুর মুরলী বাজে
মমঅন্তরে থাকি থাকি-- সখি, জাগ' জাগ'॥
আরো দেখুন
আমি শ্রাবণ-আকাশে ওই
Songs
(আমি)      শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি
মম           জল-ছলোছলো আঁখি মেঘে মেঘে॥
(আমার     বেদনা ব্যাপিয়া যায় গো বেণুবনমর্মরে মর্মরে॥)
               বিরহদিগন্ত পারায়ে সারা রাতি
              অনিমেষে আছে জেগে   মেঘে মেঘে॥
              (বিরহের পরপারে খুঁজিছে আকুল আঁখি
              মিলনপ্রতিমাখানি-- খুঁজিছে।)
যে           গিয়েছে দেখার বাহিরে
আছে        তারি উদ্দেশে চাহি রে।
(সে যে      চোখে মোর জল রেখে গেছে চোখের সীমানা পারায়ে।)
              স্বপ্নে উড়িছে তারি কেশরাশি
              পুরব-পবন-বেগে   মেঘে মেঘে॥
              (কেশের পরশ তার পাই রে
              পুরব-পবন-বেগে   মেঘে মেঘে।)
              শ্যামল তমালবনে
              যে পথে সে চলে গিয়েছিল বিদায়গোধূলিখনে
              বেদনা জড়ায়ে আছে তারি ঘাসে--
(তার        না-বলা কথার বেদনা বাজে গো--
              চলার পথে পথে বাজে গো।)
                             কাঁপে নিশ্বাসে--
সেই          বারে বারে ফিরে ফিরে চাওয়া
              ছায়ায় রয়েছে লেগে   মেঘে মেঘে॥
আরো দেখুন