৩৫ (prabhu tomar nina jemni baje)

      প্রভু,   তোমার বীণা যেমনি বাজে

               আঁধার-মাঝে

               অমনি ফোটে তারা।

      যেন     সেই বীণাটি গভীর তানে

               আমার প্রাণে

               বাজে তেমনিধারা ॥

      তখন   নূতন সৃষ্টি প্রকাশ হবে

               কী গৌরবে

               হৃদয়-অন্ধকারে।

      তখন   স্তরে স্তরে আলোকরাশি

               উঠবে ভাসি

               চিত্তগগনপারে ॥

      তখন   তোমারি সৌন্দর্যছবি,

               ওগো কবি,

               আমায় পড়বে আঁকা--

      তখন   বিস্ময়ের রবে না সীমা,

               ওই মহিমা

               আর যাবে না ঢাকা।

      তখন   তোমারি প্রসন্ন হাসি

               পড়বে আসি

               নবজীবন-'পরে।

      তখন   আনন্দ-অমৃতে তব

               ধন্য হব

               চিরদিনের তরে ॥

রাগ: কানাড়া

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1320

রচনাকাল (খৃষ্টাব্দ): 1913

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ধরা সে যে
Songs
ধরা সে যে দেয় নাই, দেয় নাই,
    যারে আমি আপনারে সঁপিতে চাই।
        কোথা সে যে আছে সঙ্গোপনে
            প্রতিদিন শত তুচ্ছের আড়ালে আড়ালে॥
                এসো মম সার্থক স্বপ্ন,
                    করো মোর যৌবন সুন্দর,
                        দক্ষিণবায়ু আনো পুষ্পবনে।
ঘুচাও বিষাদের কুহেলিকা,
    নব প্রাণমন্ত্রের আনো বাণী।
        পিপাসিত জীবনের ক্ষুব্ধ আশা
            আঁধারে আঁধারে খোঁজে ভাষা
                শূন্যে পথহারা পবনের ছন্দে,
                    ঝরে-পড়া বকুলের গন্ধে॥
আরো দেখুন
মাঝে মাঝে তব দেখা পাই
Songs
           মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
           কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।
              ( মোহমেঘে  তোমারে দেখিতে দেয় না।
                  অন্ধ করে রাখে,  তোমারে দেখিতে দেয় না। )
           ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে 
      ওহে  ‘হারাই হারাই’ সদা ভয় হয়,  হারাইয়া ফেলি চকিতে।
              ( আশ না মিটিতে হারাইয়া– পলক না পড়িতে হারাইয়া–
                  হৃদয় না জুড়াতে হারাইয়া  ফেলি চকিতে। ) 
           কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে–
      ওহে  এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।
              ( আমার সাধ্য কিবা তোমারে–
                  দয়া না করিলে কে পারে–
              তুমি আপনি না এলে কে পারে  হৃদয়ে রাখিতে। ) 
           আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ–
      ওহে  তুমি যদি বলো এখনি করিব বিষয়  -বাসনা বিসর্জন। 
              ( দিব শ্রীচরণে বিষয়–  দিব অকাতরে বিষয়–
                     দিব তোমার লাগি বিষয়  -বাসনা বিসর্জন। )
আরো দেখুন
মোরা ভাঙব তাপস
Songs
     মোরা   ভাঙব তাপস, ভাঙব তোমার কঠিন তপের বাঁধন--
                        এবার   এই আমাদের সাধন॥
চল্‌ কবি, চল্‌ সঙ্গে জুটে,     কাজ ফেলে তুই আ য় আ য় আয় রে ছুটে,
                        গানে গানে উদাস প্রাণে
                   জাগা রে উন্‌মাদন, এবার   জাগা রে উন্‌মাদন॥
বকুলবনের মুগ্ধ হৃদয় উঠুক-না উচ্ছ্বাসি,
     নীলাম্বরের মর্ম-মাঝে বাজাও তোমার সোনার বাঁশি   বাজাও।
          পলাশরেণুর রঙ মাখিয়ে   নবীন বসন এনেছি এ,
              সবাই মিলে দিই ঘুচিয়ে
                   পুরানো আচ্ছাদন, তোমার   পুরানো আচ্ছাদন॥
আরো দেখুন