২৮৯ (otho otho re)

ওঠো ওঠো রে-- বিফলে প্রভাত বহে যায় যে।

মেলো আঁখি, জাগো জাগো,   থেকো না রে অচেতন ॥

সকলেই তাঁর কাজে     ধাইল জগতমাঝে,

জাগিল প্রভাতবায়ু,  ভানু ধাইল আকাশপথে ॥

একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু--

একে একে ফুলগুলি তাই   ফুটিয়া উঠিছে বনে।

শুন সে আহ্বানবাণী,   চাহো সেই মুখপানে--

          তাঁহার আশিস লয়ে

                   চলো রে যাই সবে তাঁর কাজে ॥

রাগ: বিভাস

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ঝড়ে যায় উড়ে
Songs
ঝড়ে   যায় উড়ে যায় গো   আমার   মুখের আঁচলখানি।
ঢাকা   থাকে না হায় গো,   তারে রাখতে নারি টানি॥
          আমার রইল না লাজলজ্জা,   আমার   ঘুচল গো সাজসজ্জা--
          তুমি   দেখলে আমারে   এমন   প্রলয়-মাঝে আনি
                             আমায়   এমন মরণ হানি॥
হঠাৎ    আকাশ উজলি   কারে   খুঁজে কে ওই চলে,
চমক    লাগায় বিজুলি   আমার   আঁধার ঘরের তলে।
          তবে   নিশীথগগন জুড়ে   আমার   যাক সকলই উড়ে,
          এই   দারুণ কল্লোলে   বাজুক   আমার প্রাণের বাণী
                             কোনো   বাঁধন নাহি মানি॥
আরো দেখুন
কৃষ্ণকলি আমি তারেই
Songs
কৃষ্ণকলি আমি তারেই বলি,   কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে   কালো মেঘের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিল না তার মোটে,   মুক্তবেণী পিঠের 'পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক,   দেখেছি তার কালো হরিণ-চোখ।
   
ঘন মেঘে আঁধার হল দেখে   ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে   কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু   শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো? তা সে যতই কালো হোক,   দেখেছি তার কালো হরিণ-চোখ।
   
পূবে বাতাস এল হঠাৎ ধেয়ে,   ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা,   মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কি না চেয়ে   আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক,   দেখেছি তার কালো হরিণ-চোখ।
   
এমনি করে কালো কাজল মেঘ   জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া   আষাঢ় মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে   হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো? তা সে যতই কালো হোক,   দেখেছি তার কালো হরিণ-চোখ।
   
কৃষ্ণকলি আমি তারেই বলি,   আর যা বলে বলুক অন্য লোক।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে   কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাথার 'পরে দেয় নি তুলে বাস,   লজ্জা পাবার পায় নি অবকাশ।
কালো? তা সে যতই কালো হোক,   দেখেছি তার কালো হরিণ-চোখ॥
আরো দেখুন
যা পেয়েছি প্রথম
Songs
যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে,
দু হাত দিয়ে বিশ্বেরে ছুঁই শিশুর মতো হেসে ॥
     যাবার বেলা সহজেরে
          যাই যেন মোর প্রণাম সেরে,
              সকল পন্থা যেথায় মেলে সেথা দাঁড়াই এসে ॥
খুঁজতে যারে হয় না কোথাও চোখ যেন তায় দেখে,
সদাই যে রয় কাছে তারি পরশ যেন ঠেকে।
          নিত্য যাহার থাকি কোলে
              তারেই যেন যাই গো ব'লে--
                    এই জীবনে ধন্য হলেম তোমায় ভালোবেসে ॥
আরো দেখুন