৫৮৪ (je peyechhi pratham dine)

যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে,

দু হাত দিয়ে বিশ্বেরে ছুঁই শিশুর মতো হেসে ॥

     যাবার বেলা সহজেরে

          যাই যেন মোর প্রণাম সেরে,

              সকল পন্থা যেথায় মেলে সেথা দাঁড়াই এসে ॥

খুঁজতে যারে হয় না কোথাও চোখ যেন তায় দেখে,

সদাই যে রয় কাছে তারি পরশ যেন ঠেকে।

          নিত্য যাহার থাকি কোলে

              তারেই যেন যাই গো ব'লে--

                    এই জীবনে ধন্য হলেম তোমায় ভালোবেসে ॥

রাগ: মূলতান-ভীমপলশ্রী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ অগ্রহায়ণ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ নভেম্বর, ১৯২৬

রচনাস্থান: পিরিউস

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তুই ফেলে এসেছিস
Songs
তুই     ফেলে এসেছিস কারে,  মন, মন রে আমার।
তাই    জনম গেল, শান্তি পেলি না রে  মন, মন রে আমার॥
        যে পথ দিয়ে চলে এলি    সে পথ এখন ভুলে গেলি--
        কেমন করে ফিরবি তাহার দ্বারে    মন, মন রে আমার॥
            নদীর জলে থাকি রে কান পেতে,
            কাঁপে যে প্রাণ পাতার মর্মরেতে।
    মনে হয় যে পাব খুঁজি    ফুলের ভাষা যদি বুঝি,
যে পথ গেছে সন্ধ্যাতারার পারে    মন, মন রে আমার॥
আরো দেখুন
আমার যে গান
Songs
আমার     যে গান তোমার পরশ পাবে
             থাকে কোথায় গহন মনের ভাবে?।
         সুরে সুরে খুঁজি তারে    অন্ধকারে,
আমার  যে আঁখিজল তোমার পায়ে নাবে
             থাকে কোথায় গহন মনের ভাবে?।
  যখন  শুষ্ক প্রহর বৃথা কাটাই
  চাহি  গানের লিপি তোমায় পাঠাই।
           কোথায় দুঃখসুখের তলায়    সুর যে পলায়,
আমার  যে শেষ বাণী তোমার দ্বারে যাবে
             থাকে কোথায় গহন মনের ভাব?।
আরো দেখুন
মোর হৃদয়ের গোপন বিজন ঘরে
Songs
মোর হৃদয়ের গোপন বিজন ঘরে
একেলা রয়েছ নীরব শয়ন-'পরে--
        প্রিয়তম হে, জাগো জাগো জাগো ॥
রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায়ে আমি
আর কতকাল এমনে কাটিবে স্বামী--
        প্রিয়তম হে, জাগো জাগো জাগো ॥
রজনীর তারা উঠেছে গগন ছেয়ে,
আছে সবে মোর বাতায়ন পানে চেয়ে--
        প্রিয়তম হে, জাগো জাগো জাগো।
জীবনে আমার সঙ্গীত দাও আনি,
নীরব রেখো না তোমার বীণার বাণী--
        প্রিয়তম হে, জাগো জাগো জাগো ॥
মিলাব নয়ন তব নয়নের সাথে,
মিলাব এ হাত তব দক্ষিণহাতে--
        প্রিয়তম হে, জাগো জাগো জাগো।
হৃদয়পাত্র সুধায় পূর্ণ হবে,
তিমির কাঁপিবে গভীর আলোর রবে--
        প্রিয়তম হে, জাগো জাগো জাগো ॥
আরো দেখুন