৩৯ (mor hridayer gopan bijan ghare)

মোর হৃদয়ের গোপন বিজন ঘরে

একেলা রয়েছ নীরব শয়ন-'পরে--

        প্রিয়তম হে, জাগো জাগো জাগো ॥

রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায়ে আমি

আর কতকাল এমনে কাটিবে স্বামী--

        প্রিয়তম হে, জাগো জাগো জাগো ॥

রজনীর তারা উঠেছে গগন ছেয়ে,

আছে সবে মোর বাতায়ন পানে চেয়ে--

        প্রিয়তম হে, জাগো জাগো জাগো।

জীবনে আমার সঙ্গীত দাও আনি,

নীরব রেখো না তোমার বীণার বাণী--

        প্রিয়তম হে, জাগো জাগো জাগো ॥

মিলাব নয়ন তব নয়নের সাথে,

মিলাব এ হাত তব দক্ষিণহাতে--

        প্রিয়তম হে, জাগো জাগো জাগো।

হৃদয়পাত্র সুধায় পূর্ণ হবে,

তিমির কাঁপিবে গভীর আলোর রবে--

        প্রিয়তম হে, জাগো জাগো জাগো ॥

রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1321

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

জানি, জানি হল
Songs
জানি,   জানি হল যাবার আয়োজন--
     তবু, পথিক, থামো    থামো কিছুক্ষণ।
     শ্রাবণগগন বারি-ঝরা,
     কাননবীথি ছায়ায় ভরা,
     শুনি জলের ঝরোঝরে    যূথীবনের ফুল-ঝরা ক্রন্দন॥
যেয়ো--     যখন বাদলশেষের পাখি
     পথে পথে উঠবে ডাকি    ডাকি।
     শিউলিবনের মধুর স্তবে
     জাগবে শরৎলক্ষ্ণী যবে,
     শুভ্র আলোর শঙ্খরবে     পরবে ভালে মঙ্গলচন্দন॥
আরো দেখুন
যদি তোর ডাক শুনে
Songs
যদি তোর   ডাক শুনে কেউ না আসে   তবে   একলা চলো রে।
একলা চলো,   একলা চলো,   একলা চলো,   একলা চলো রে ॥
যদি   কেউ কথা না কয়,   ওরে ওরে ও অভাগা,
যদি   সবাই থাকে মুখ ফিরায়ে   সবাই করে ভয়--
                   তবে   পরান খুলে
ও তুই   মুখ ফুটে তোর মনের কথা   একলা বলো রে ॥
যদি   সবাই ফিরে যায়,   ওরে ওরে ও অভাগা,
যদি   গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়--
                   তবে   পথের কাঁটা
ও তুই   রক্তমাখা চরণতলে   একলা দলো রে ॥
যদি   আলো না ধরে,   ওরে ওরে ও অভাগা,
যদি   ঝড়-বাদলে আঁধার রাতে   দুয়ার দেয় ঘরে--
                   তবে   বজ্রানলে
আপন   বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে   একলা জ্বলো রে ॥
আরো দেখুন
তুমি একলা ঘরে
Songs
তুমি      একলা ঘরে বসে বসে কী সুর বাজালে
           প্রভু,  আমার জীবনে!
তোমার  পরশরতন গেঁথে গেঁথে আমায় সাজালে
           প্রভু,  গভীর গোপনে ॥
দিনের আলোর আড়াল টানি    কোথায় ছিলে নাহি জানি,
           অস্তরবির তোরণ হতে চরণ বাড়ালে
               আমার রাতের স্বপনে ॥
আমার    হিয়ায় হিয়ায় বাজে আকুল আঁধার যামিনী,
               সে যে তোমার বাঁশরি।
আমি     শুনি তোমার আকাশপারের তারার রাগিণী,
               আমার সকল পাশরি।
কানে আসে আশার বাণী-- খোলা পাব দুয়ারখানি
           রাতের শেষে শিশির-ধোওয়া প্রথম সকালে
               তোমার করুণ কিরণে ॥
আরো দেখুন