২৮৮ (nishidin chaho re)

নিশিদিন চাহো রে তাঁর পানে।

বিকশিবে প্রাণ তাঁর গুণগানে ॥

হেরো রে অন্তরে সে মুখ সুন্দর,

ভোলো দুঃখ তাঁর প্রেমমধুপানে ॥

রাগ: যোগিয়া

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ভেবেছিলেম আসবে ফিরে
Songs
ভেবেছিলেম আসবে ফিরে,
তাই    ফাগুনশেষে দিলেম বিদায়।
তুমি    গেলে ভাসি নয়ননীরে
এখন    শ্রাবণদিনে মরি দ্বিধায়॥
এখন    বাদল-সাঁঝের অন্ধকারে   আপনি কাঁদাই আপনারে,
একা    ঝরো ঝরো বারিধারে   ভাবি   কী ডাকে ফিরাব তোমায়॥
যখন থাক আঁখির কাছে
তখন দেখি ভিতর বাহির সব ভরে আছে।
সেই     ভরা দিনের ভরসাতে   চাই বিরহের ভয় ঘোচাতে,
তবু          তোমা-হারা বিজন রাতে
কেবল  হারাই-হারাই বাজে হিয়ায়॥
আরো দেখুন
জেনো প্রেম চিরঋণী
Songs
জেনো প্রেম চিরঋণী আপনারি হরষে,    জেনো প্রিয়ে
    সব পাপ ক্ষমা করি ঋণশোধ করে সে।
        কলঙ্ক যাহা আছে    দূর হয় তার কাছে,
            কালিমার 'পরে তার অমৃত সে বরষে॥
আরো দেখুন
মধুর বসন্ত এসেছে
Songs
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।
মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে॥
    কুহক লেখনী ছুটায়ে    কুসুম তুলিছে ফুটায়ে,
    লিখিছে প্রণয়-কাহিনী   বিবিধ বরন-ছটাতে।
হেরো    পুরানো প্রাচীন ধরণী   হয়েছে শ্যামলবরনী,
যেন      যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে;
    পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে,
    নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে॥
আরো দেখুন