২৫২ (ke jay amritadhamjatri)

                   কে যায় অমৃতধামযাত্রী।

          আজি এ গহন তিমিররাত্রি,

                   কাঁপে নভ জয়গানে ॥

          আনন্দরব শ্রবণে লাগে,   সুপ্ত হৃদয় চমকি জাগে,

                   চাহি দেখে পথপানে॥

ওগো রহো রহো, মোরে ডাকি লহো, কহো আশ্বাসবাণী।

          যাব অহরহ সাথে সাথে

                   সুখে দুখে শোকে দিবসে রাতে

                             অপরাজিত প্রাণে ॥

রাগ: বেহাগ

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ ভাদ্র, ১৩০৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1896

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ডাকিছ কে তুমি
Songs
ডাকিছ কে তুমি তাপিত জনে তাপহরণ স্নেহকোলে ॥
          নয়নসলিলে ফুটেছে হাসি,
ডাক শুনে সবে ছুটে চলে তাপহরণ স্নেহকোলে ॥
ফিরিছে যারা পথে পথে, ভিক্ষা মাগিছে দ্বারে দ্বারে
          শুনেছে তাহারা তব করুণা--
দুখীজনে তুমি নেবে তুলে তাপহরণ স্নেহকোলে ॥
আরো দেখুন
যা পেয়েছি প্রথম
Songs
যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে,
দু হাত দিয়ে বিশ্বেরে ছুঁই শিশুর মতো হেসে ॥
     যাবার বেলা সহজেরে
          যাই যেন মোর প্রণাম সেরে,
              সকল পন্থা যেথায় মেলে সেথা দাঁড়াই এসে ॥
খুঁজতে যারে হয় না কোথাও চোখ যেন তায় দেখে,
সদাই যে রয় কাছে তারি পরশ যেন ঠেকে।
          নিত্য যাহার থাকি কোলে
              তারেই যেন যাই গো ব'লে--
                    এই জীবনে ধন্য হলেম তোমায় ভালোবেসে ॥
আরো দেখুন
আমার যাবার সময়
Songs
আমার যাবার সময় হল,   আমায় কেন রাখিস ধরে।
চোখের জলের বাঁধন দিয়ে   বাঁধিস নে আর মায়াডোরে॥
ফুরিয়েছে জীবনের ছুটি,   ফিরিয়ে নে তোর নয়ন দুটি--
নাম ধরে আর ডাকিস নে ভাই,   যেতে হবে ত্বরা করে॥
আরো দেখুন