৪২৪ (dakich ke tumi)

ডাকিছ কে তুমি তাপিত জনে তাপহরণ স্নেহকোলে ॥

          নয়নসলিলে ফুটেছে হাসি,

ডাক শুনে সবে ছুটে চলে তাপহরণ স্নেহকোলে ॥

ফিরিছে যারা পথে পথে, ভিক্ষা মাগিছে দ্বারে দ্বারে

          শুনেছে তাহারা তব করুণা--

দুখীজনে তুমি নেবে তুলে তাপহরণ স্নেহকোলে ॥

রাগ: খাম্বাজ

তাল: ধামার

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যদি প্রেম দিলে
Songs
যদি     প্রেম দিলে না প্রাণে
কেন    ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে?।
কেন    তারার মালা গাঁথা,
কেন    ফুলের শয়ন পাতা,
কেন    দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে?।
যদি     প্রেম দিলে না প্রাণে
কেন    আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে?
তবে    ক্ষণে ক্ষণে কেন
আমার  হৃদয় পাগল-হেন
তরী    সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে?।
আরো দেখুন
পুরানো সেই দিনের কথা
Songs
        পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
আয়    আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা   সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা   ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়--
        বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায়     মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়--
আবার  দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়॥
আরো দেখুন
ওগো তোমরা যত পাড়ার মেয়ে
Songs
  ওগো      তোমরা যত পাড়ার মেয়ে,
                          এসো এসো দেখো চেয়ে,
                             এনেছি কাঁকনজোড়া
                             সোনালি তারে মোড়া।
                         আমার কথা শোনো,
                               হাতে লহ প'রে,
                             যারে রাখিতে চাহ ধ'রে
                             কাঁকন দুটি বেড়ি হয়ে
                                   বাঁধিবে মন তাহার--
                                      আমি দিলাম কয়ে॥
আরো দেখুন