১৪ (jara katha diye tomar katha)

যারা      কথা দিয়ে তোমার কথা বলে

তারা     কথার বেড়া গাঁথে কেবল দলের পরে দলে ॥

           একের কথা আরে

           বুঝতে নাহি পারে,

           বোঝায় যত কথার বোঝা ততই বেড়ে চলে ॥

যারা      কথা ছেড়ে বাজায় শুধু সুর

তাদের   সবার সুরে সবাই মেলে নিকট হতে দূর।

           বোঝে কি নাই বোঝে

           থাকে না তার খোঁজে,

           বেদন তাদের ঠেকে গিয়ে তোমার চরণতলে ॥

রাগ: খাম্বাজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1325

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শরৎ, তোমার অরুণ
Songs
শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি।
ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি॥
শরৎ, তোমার শিশির-ধোওয়া কুন্তলে
বনের-পথে-লুটিয়ে-পড়া অঞ্চলে
আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি॥
মানিক-গাঁথা ওই-যে তোমার কঙ্কণে
ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে।
কুঞ্জছায়া গুঞ্জরণের সঙ্গীতে
ওড়না ওড়ায় একি নাচের ভঙ্গীতে,
শিউলিবনের বুক যে ওঠে আন্দোলি॥
আরো দেখুন
শ্রাবণমেঘের আধেক দুয়ার
Songs
   শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা,
   আড়াল থেকে দেয় দেখা কোন্‌ পথ-ভোলা ॥
ওই-যে পুরব-গগন জুড়ে   উত্তরী তার যায় রে উড়ে,
   সজল হাওয়ার হিন্দোলাতে দেয় দোলা ॥
   লুকাবে কি প্রকাশ পাবে কেই জানে--
   আকাশে কি ধরায় বাসা কোন্‌খানে।
নানা বেশে ক্ষণে ক্ষণে   ওই তো আমার লাগায় মনে
   পরশখানি নানা-সুরের-ঢেউ-তোলা ॥
আরো দেখুন
ভুল করেছিনু, ভুল ভেঙ্গেছে
Songs
ভুল করেছিনু ভুল ভেঙেছে।
এবার জেগেছি, জেনেছি,
এবার আর ভুল নয় ভুল নয়।
ফিরেছি মায়ার পিছে পিছে,
জেনেছি স্বপন সব মিছে।
বিঁধেছে বাসনা-কাঁটা প্রাণে,
এ তো ফুল নয় ফুল নয়!
পাই যদি ভালোবাসা হেলা করিব না,
খেলা করিব না লয়ে মন।
ওই প্রেমময় প্রাণে, লইব আশ্রয় সখী,
অতল সাগর এ সংসার,
এ তো কূল নয় কূল নয়!
আরো দেখুন