১৫৩ (sgarat tomar arun alor)

শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি।

ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি॥

শরৎ, তোমার শিশির-ধোওয়া কুন্তলে

বনের-পথে-লুটিয়ে-পড়া অঞ্চলে

আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি॥

মানিক-গাঁথা ওই-যে তোমার কঙ্কণে

ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে।

কুঞ্জছায়া গুঞ্জরণের সঙ্গীতে

ওড়না ওড়ায় একি নাচের ভঙ্গীতে,

শিউলিবনের বুক যে ওঠে আন্দোলি॥

রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ সেপ্টেম্বর, ১৯১৪

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যেয়ো না, যেয়ো না, যেয়ো না ফিরে
Songs
যেয়ো না, যেয়ো না, যেয়ো না ফিরে,
দাঁড়াও, চরণদুটি বাড়াও হৃদয়-আসনে।
চঞ্চল সমীর সম ফিরিছ কেন,
তুমি রঙিন মেঘমালা যেন ফাগুনসমীরে।
কে ডাকে! আমি কভু ফিরে নাহি চাই–
আমি কভু ফিরে নাহি চাই।
তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে-
তুমি গঠিত যেন স্বপনে।
মোরে রেখো না, রেখো না
তব চঞ্চল লীলা হতে রেখো না বাহিরে।
কে ডাকে। আমি কভু ফিরে নাহি চাই।
কত ফুল ফুটে উঠে, কত ফুল যায় টুটে,
আমি শুধু বহে চলে যাই।
পরশ পুলকরস-ভরা রেখে যাই, নাহি দিই ধরা।
উড়ে আসে ফুলবাস, লতাপাতা ফেলে শ্বাস,
বনে বনে উঠে হাহুতাশ-
চকিতে শুনিতে শুধু পাই- চলে যাই।
আমি কভু ফিরে নাহি চাই।
আরো দেখুন
সখি লো, সখি লো, নিকরুণ মাধব
Songs
সখি লো, সখি লো, নিকরুণ মাধব
                   মথুরাপুর যব যায়
করল বিষম পণ মানিনী রাধা,
রোয়বে না সো, না দিবে বাধা --
কঠিনহিয়া সই, হাসয়ি হাসয়ি
                   শ্যামক করব বিদায়।
          মৃদু মৃদু গমনে আওল মাধা,
          বয়নপান তছু চাহল রাধা,
চাহয়ি রহল স চাহয়ি রহল,
দন্ড দন্ড সখি, চাহয়ি রহল,
মন্দ মন্দ সখি, নয়নে বহল
                   বিন্দু বিন্দু জলধার।
          মৃদু মৃদু হাসে বৈঠল পাশে,
          কহল শ্যাম কত মৃদু মধু ভাষে,
টুটয়ি গইল পণ, টুটইল মান,
গদগদ আকুলব্যাকুলপ্রাণ,
          ফুকরয়ি উছসয়ি কাঁদল রাধা,
গদগদ ভাষ নিকাশল আধা,
                   শ্যামক চরণে বাহু পসারি,
                   কহল -- শ্যাম রে, শ্যাম হমারি,
রহ তুঁহু, রহ তুঁহু, বঁধু গো, রহ তুঁহু,
অনুখন সাথ সাথ রে রহ পঁহু,
তুঁহু বিনে মাধব, বল্লভ, বান্ধব,
                   আছয় কোন হমার!
পড়ল ভূমি'পর শ্যামচরণ ধরি,
রাখল মুখ তছু শ্যামচরণ'পরি
উছসি উছসি কত কাঁদয়ি কাঁদয়ি
                   রজনী করল প্রভাত।
মাধব বৈসল, মৃদু মধু হাসল,
কত অশোয়াসবচন মিঠ ভাষল,
          ধরইল বালিক হাত।
সখি লো, সখি লো, বোল ত সখি লো,
          যত দুখ পাওল রাধা
নিঠুর শ্যাম কিয়ে আপন মনমে
          পাওল তছু কছু আধা?
হাসয়ি হাসয়ি নিকটে আসয়ি
          বহুত স প্রবোধ দেল,
হাসয়ি হাসয়ি পলটয়ি চাহয়ি
          দূর দূর চলি গেল।
অব সো মথুরাপুরক পন্থমে,
          ইঁহ যব রোয়ত রাধা,
মরমে কি লাগল তিলভর বেদন,
          চরণে কি তিলভর বাধা?
বরখি আঁখিজল ভানু কহে -- অতি
          দুখের জীবন ভাই।
হাসিবার তর সঙ্গ মিলে বহু ,
          কাঁদিবার কো নাই।
আরো দেখুন
আয় লো সজনী, সবে মিলে
Songs
              আয় লো সজনি, সবে মিলে!
                 ঝর ঝর বারিধারা,
                 মৃদু মৃদু গুরু গুরু গর্জ্জন,
                 এ বরষা-দিনে,
                 হাতে হাতে ধরি ধরি
                 গাব মোরা লতিকাদোলায় দুলে!
              ফুটাব যতনে কেতকী কদম্ব অগণন।
              মাখাব বরণ ফুলে ফুলে।
              পিয়াব নবীন সলিল, পিয়াসিত তরুলতা--
              লতিকা বাঁধিব গাছে তুলে।
              বনেরে সাজায়ে দিব, গাঁথিব মুকুতাকণা
                 পল্লবশ্যাম-দুকূলে।
              নাচিব, সখি, সবে নবঘন-উৎসবে
                 বিকচ বকুলতরু-মূলে!
আরো দেখুন