৪৩ (bhul korechhinu bhul bhengechhe)

ভুল করেছিনু ভুল ভেঙেছে।

এবার জেগেছি, জেনেছি,

এবার আর ভুল নয় ভুল নয়।

ফিরেছি মায়ার পিছে পিছে,

জেনেছি স্বপন সব মিছে।

বিঁধেছে বাসনা-কাঁটা প্রাণে,

এ তো ফুল নয় ফুল নয়!

পাই যদি ভালোবাসা হেলা করিব না,

খেলা করিব না লয়ে মন।

ওই প্রেমময় প্রাণে, লইব আশ্রয় সখী,

অতল সাগর এ সংসার,

এ তো কূল নয় কূল নয়!

রাগ: কীর্তন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

জননীর দ্বারে আজি
Songs
জননীর দ্বারে আজি ওই শুন গো শঙ্খ বাজে।
থেকো না থেকো না, ওরে ভাই, মগন মিথ্যা কাজে ॥
     অর্ঘ্য ভরিয়া আনি ধরো গো পূজার থালি,
     রতনপ্রদীপখানি যতনে আনো গো জ্বালি,
     ভরি লয়ে দুই পাণি বহি আনো ফুলডালি,
              মার আহ্বানবাণী রটাও ভুবনমাঝে ॥
আজি প্রসন্ন পবনে নবীন জীবন ছুটিছে।
আজি প্রফুল্ল কুসুমে নব সুগন্ধ উঠিছে।
     আজি উজ্জ্বল ভালে তোলো উন্নত মাথা,
     নবসঙ্গীততালে গাও গম্ভীর গাথা,
     পরো মাল্য কপালে নবপল্লব-গাঁথা,
              শুভ সুন্দর কালে সাজো সাজো নব সাজে ॥
আরো দেখুন
চোখের আলোয় দেখেছিলেম
Songs
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে॥
ধরায় যখন দাও না ধরা         হৃদয় তখন তোমায় ভরা,
এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে॥
তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে।
খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে।
থাক্‌ তবে সেই কেবল খেলা,    হোক-না এখন প্রাণের মেলা--
তারের বীণা ভাঙল, হৃদয়-বীণায় গাহি রে॥
আরো দেখুন
ওকে কেন কাঁদালি!
Songs
ওকে কেন কাঁদালি!              ও যে কেঁদে চলে যায়--
        ওর হাসিমুখ যে আর দেখা যাবে না॥
শূন্যপ্রাণে চলে গেল,    নয়নেতে অশ্রুজল--
        এ জনমে আর ফিরে চাবে না॥
দু দিনের এ বিদেশে                কেন এল ভালোবেসে,
        কেন নিয়ে গেল প্রাণে বেদনা।
হাসি খেলা ফুরালো রে,          হাসিব আর কেমনে!
        হাসিতে তার কান্নামুখ পড়ে যে মনে।
ডাক্‌ তারে একবার--   কঠিন নহে প্রাণ তার!--
        আর বুঝি তার সাড়া পাবে না॥
আরো দেখুন