২৩৬ (jago je rudra)

                   জাগো হে রুদ্র, জাগো--

সুপ্তিজড়িত তিমিরজাল সহে না, সহে না গো ॥

          এসো নিরুদ্ধ দ্বারে,      বিমুক্ত করো তারে,

তনুমনপ্রাণ ধনজনমান, হে মহাভিক্ষু, মাগো ॥

রাগ: হাম্বীর

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1929

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কত কথা তারে
Songs
          কত   কথা তারে ছিল বলিতে।
          চোখে চোখে দেখা হল পথ চলিতে॥
     বসে বসে দিবারাতি    বিজনে সে কথা গাঁথি
          কত যে পুরবীরাগে কত ললিতে॥
     সে কথা ফুটিয়া উঠে কুসুমবনে,
সে কথা ব্যাপিয়া যায় নীল গগনে।
     সে কথা লইয়া খেলি    হৃদয়ে বাহিরে মেলি,
          মনে মনে গাহি কার মন ছলিতে॥
আরো দেখুন
তোমার কাছে শান্তি
Songs
                   তোমার কাছে শান্তি চাব না,
                   থাক্‌-না আমার দুঃখ ভাবনা ॥
অশান্তির এই দোলায় 'পরে   বোসো বোসো লীলার ভরে,
                   দোলা দিব এ মোর কামনা ॥
                   নেবে নিবুক প্রদীপ বাতাসে,
                   ঝড়ের কেতন উড়ুক আকাশে--
বুকের কাছে ক্ষণে ক্ষণে     তোমার চরণ-পরশনে
                   অন্ধকারে আমার সাধনা ॥
আরো দেখুন
প্রাণ নিয়ে তো সটকেছি রে
Songs
                 প্রাণ নিয়ে ত সট্‌কেছি রে করবি এখন কী।
                 ওরে বরা করবি এখন কী।
                 বাবা রে,আমি চুপ করে এই কচুবনে লুকিয়ে থাকি।
                 এই মরদের মুরদখানা,দেখেও কি রে ভড়কালি না,
                 বাহবা শাবাশ তোরে, শাবাশ রে তোর ভরসা দেখি।
আরো দেখুন