২৩৫ (nay e madhur khela )

নয় এ মধুর খেলা--

তোমায় আমায় সারাজীবন সকাল-সন্ধ্যাবেলা    নয় এ মধুর খেলা ॥

     কতবার যে নিবল বাতি,   গর্জে এল ঝড়ের রাতি--

          সংসারের এই দোলায় দিলে সংশয়েরই ঠেলা ॥

              বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে।

              দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে।

     ওগো রুদ্র, দুঃখে সুখে   এই কথাটি বাজল বুকে--

               তোমার প্রেমে আঘাত আছে, নাইকো অবহেলা ॥

রাগ: ইমন-বাউল

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৩ আশ্বিন, ১৯২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ সেপ্টেম্বর, ১৯১৩

রচনাস্থান: লোহিত সাগর

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

জীবনে পরম লগন করো না হেলা
Songs
             জীবনে পরম লগন কোরো না হেলা,
            হে গরবিনী।
বৃথাই কাটিবে বেলা,     সাঙ্গ হবে যে খেলা--
সুধার হাটে ফুরাবে বিকিকিনি,
            হে গরবিনী।
মনের মানুষ লুকিয়ে আসে,
      দাঁড়ায় পাশে,   হায়--
হেসে চলে যায় জোয়ারজলে
            ভাসিয়ে ভেলা,
দুর্লভ ধনে দুঃখের পণে লও গো জিনি,
            হে গরবিনী।
ফাগুন যখন যাবে গো নিয়ে
            ফুলের ডালা
কী দিয়ে তখন গাঁথিবে তোমার
            বরণমালা।
বাজবে বাঁশি দূরের হাওয়ায়,
চোখের জলে শূন্যে চাওয়ায়
            কাটবে প্রহর--
বাজবে বুকে বিদায়পথে চরণ-ফেলা দিনযামিনী,
            হে গরবিনী॥
আরো দেখুন
প্রাণে গান নাই
Songs
প্রাণে গান    নাই, মিছে তাই    ফিরিনু যে
          বাঁশিতে    সে গান খুঁজে।
প্রেমেরে   বিদায় ক'রে   দেশান্তরে
          বেলা যায়   কারে পূজে॥
বনে তোর   লাগাস আগুন,   তবে ফাগুন   কিসের তরে--
          বৃথা তোর    ভস্ম-'পরে   মরিস যুঝে ॥
ওরে, তোর   নিবিয়ে দিয়ে   ঘরের বাতি
          কী লাগি   ফিরিস পথে   দিবারাতি--
যে আলো   শতধারায়   আঁখিতারায়   পড়ে ঝ'রে
          তাহারে   কে পায় ওরে   নয়ন বুজে?।
আরো দেখুন
পূর্বাচলের পানে তাকাই
Songs
পূর্বাচলের পানে তাকাই অস্তাচলের ধারে আসি।
ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি আজ বাজাই বাঁশি॥
     যখন এ কূল যাব ছাড়ি   পারের খেয়ায় দেব পাড়ি,
     মোর ফাগুনের গানের বোঝা বাঁশির সাথে যাবে ভাসি॥
সেই-যে আমার বনের গলি রঙিন ফুলে ছিল আঁকা
সেই ফুলেরই ছিন্ন দলে চিহ্ন যে তার পড়ল ঢাকা।
     মাঝে মাঝে কোন্‌ বাতাসে   চেনা দিনের গন্ধ আসে,
হঠাৎ বুকে চমক লাগায় আধ-ভোলা সেই কান্নাহাসি॥
আরো দেখুন