৩৩ (ali bar bar phire jay)

অলি বার বার ফিরে যায়,

অলি বার বার ফিরে আসে।

তবে তো ফুল বিকাশে।

কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে।

ভুলি মান অপমান, দাও মন প্রাণ, নিশি দিন রহ পাশে।

ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও,

হৃদয়-রতন আশে।

ফিরে এস ফিরে এস, বন মোদিত ফুলবাসে।

আজি বিরহ-রজনী ফুল্ল কুসুম শিশির-সলিলে ভাসে।

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ ,১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দে লো সখী, দে পরাইয়ে গলে
Songs
দে লো সখী দে পরাইয়ে গলে,
সাধের বকুলফুলহার।
আধফোটা জুঁইগুলি যতনে আনিয়া তুলি,
গাঁথি গাঁথি সাজায়ে দে মোরে
কবরী ভরিয়ে ফুলভার।
তুলে দে লো চঞ্চল কুন্তল
কপোলে পড়িছে বারেবার।
আরো দেখুন
এ আবরণ ক্ষয় হবে
Songs
          এ আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে,
          এ দেহমন ভূমানন্দময় হবে ॥
  চক্ষে আমার মায়ার ছায়া টুটবে গো,
বিশ্বকমল প্রাণে আমার ফুটবে গো,
          এ জীবনে তোমারি, নাথ, জয় হবে ॥
রক্ত আমার বিশ্বতালে নাচবে যে,
হৃদয় আমার বিপুল প্রাণে বাঁচবে যে,
          কাঁপবে তোমার আলো-বীণার তারে সে,
          দুলবে তোমার তারামণির হারে সে,
                   বাসনা তার ছড়িয়ে গিয়ে লয় হবে ॥
আরো দেখুন
তুই অবাক করে দিলি
Songs
                 তুই অবাক ক'রে দিলি আমায় মেয়ে।
                              পুরাণে শুনি না কি তপ করেছেন উমা
                                    রোদের জ্বলনে,
                                           তোর কি হল তাই।
আরো দেখুন