৭ (de lo sokhi de poraiye gole)

দে লো সখী দে পরাইয়ে গলে,

সাধের বকুলফুলহার।

আধফোটা জুঁইগুলি যতনে আনিয়া তুলি,

গাঁথি গাঁথি সাজায়ে দে মোরে

কবরী ভরিয়ে ফুলভার।

তুলে দে লো চঞ্চল কুন্তল

কপোলে পড়িছে বারেবার।

রাগ: দেশ-মল্লার

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এত ফুল কে ফোটালে কাননে
Songs
            এত ফুল কে ফোটালে    কাননে !
            লতাপাতায় এত হাসি   -তরঙ্গ মরি কে ওঠালে।।
            সজনীর বিয়ে হবে   ফুলেরা শুনেছে সবে—
                  সে কথা কে রটালে।।
আরো দেখুন
প্রচণ্ড গর্জনে
Songs
প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন--
দারুণ ঘনঘটা, অবিরল অশনিতর্জন ॥
ঘন ঘন দামিনী-ভুজঙ্গ-ক্ষত যামিনী,
অম্বর করিছে অন্ধনয়নে অশ্রু-বরিষন ॥
ছাড়ো রে শঙ্কা, জাগো ভীরু অলস,
আনন্দে জাগাও অন্তরে শকতি।
অকুণ্ঠ আঁখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত
মহাভয়-মহাসনে অপরূপ মৃত্যুঞ্জয়রূপে ভয়হরণ ॥
আরো দেখুন
নাই ভয়, নাই
Songs
নাই ভয়, নাই ভয়, নাই রে।
     থাক্‌ পড়ে থাক্‌ ভয় বাইরে॥
          জাগো, মৃত্যুঞ্জয়, চিত্তে   থৈ থৈ নর্তননৃত্যে।
              ওরে মন, বন্ধনছিন্ন
                   দাও তালি তাই তাই তাই রে॥
আরো দেখুন