ছাড়ব না ভাই, ছাড়ব না ভাই , এমন শিকার ছাড়ব না। হাতের কাছে অম্নি এল,অম্নি যাবে! অম্নি যেতে দেবে কে রে। রাজাটা খেপেছে রে,তার কথা আর মানব না। আজ রাতে ধুম হবে ভারি, নিয়ে আয় কারণ বারি, জ্বেলে দে মশালগুলো,মনের মতন পুজো দেব-- নেচে নেচে ঘুরে ঘুরে-- রাজাটা খেপেছে রে, তার কথা আার মানব না।
দেখো সখা ভুল করে ভালোবেসো না। আমি ভালোবাসি বলে কাছে এসো না। তুমি যাহে সুখী হও তাই করো সখা, আমি সুখী হব বলে যেন হেসো না। আপন বিরহ লয়ে আছি আমি ভালো, কী হবে চির আঁধারে নিমেষের আলো। আশা ছেড়ে ভেসে যাই, যা হবার হবে তাই, আমার অদৃষ্ট-স্রোতে তুমি ভেসো না।