৫৫ (tumi poritechho hese)

            তুমি পড়িতেছ হেসে     তরঙ্গের মতো এসে

                          হৃদয়ে আমার।

            যৌবনসমুদ্রমাঝে    কোন্‌ পূর্ণিমায় আজি

                        এসেছে জোয়ার।

            উচ্ছল পাগল নীরে     তালে তালে ফিরে ফিরে

                এ মোর নির্জন তীরে  কী খেলা তোমার !

            মোর সর্ব বক্ষ জুড়ে    কত নৃত্যে কত সুরে

                এস কাছে যাও দূরে   শতলক্ষবার।।

            কুসুমের মতো শ্বসি   পড়িতেছ খসি খসি

                       মোর বক্ষ-’পরে

            গোপন শিহিরছলে    বিন্দু বিন্দু অশ্রুজলে

                    প্রাণ সিক্ত ক’রে ।

            নিঃশব্দ সৌরভরাশি    পরানে পশিছে আসি

                সুখস্বপ্ন পরকাশি   নিভৃত অন্তরে।

            পরশপুলকে ভোর   চোখে আসে ঘুমঘোর,

                তোমার চুম্বন মোর সর্বাঙ্গে সঞ্চরে।

রাগ: কাফি

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ চৈত্র, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1896

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমরা চাষ করি
Songs
              আমরা   চাষ করি আনন্দে।
          মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে॥
রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে,   বাঁশের বনে পাতা নড়ে,
          বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে॥
সবুজ প্রাণের গানের লেখা   রেখায় রেখায় দেয় রে দেখা,
          মাতে রে কোন্‌ তরুণ কবি নৃত্যদোদুল ছন্দে।
ধানের শিষে পুলক ছোটে-- সকল ধরা হেসে ওঠে
          অঘ্রানেরই সোনার রোদে, পূর্ণিমারই চন্দ্রে॥
আরো দেখুন
কোন্ গহন অরণ্যে
Songs
কোন্‌   গহন অরণ্যে তারে এলেম হারায়ে
কোন্‌   দূর জনমের কোন্‌ স্মৃতিবিস্মৃতিছায়ে॥
    আজ    আলো-আঁধারে
    কখন্‌-বুঝি দেখি, কখন্‌ দেখি না তারে--
    কোন্‌   মিলনসুখের স্বপনসাগর এল পারায়ে॥
    ধরা-অধরার মাঝে
    ছায়ানটের রাগিণীতে   আমার বাঁশি বাজে।
         বকুলতলায় ছায়ার নাচন ফুলের গন্ধে মিশে
         জানি নে মন পাগল করে কিসে।
         কোন্‌ নটিনীর ঘূর্ণি-আঁচল   লাগে আমার গায়ে॥
আরো দেখুন
আজি মেঘ কেটে
Songs
          আজি   মেঘ কেটে গেছে সকালবেলায়,
          এসো এসো এসো   তোমার হাসিমুখে--
                   এসো আমার অলস দিনের খেলায়॥
          স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায়
          তরুণ প্রাণের বিফল ভালোবাসায়
দিব      অকূল-পানে ভাসায়ে ভাঁটার গাঙের ভেলায়।
          দুঃখসুখের বাঁধন তারি গ্রন্থি দিব খুলে,
          আজি ক্ষণেক-তরে মোরা রব আপন ভুলে।
যে গান হয় নি গাওয়া     যে দান হয় নি পাওয়া--
          আজি   পূরব-হাওয়ায় তারি পরিতাপ
                   উড়াব অবহেলায়॥
আরো দেখুন