৫৬ (ami unmad madhunishi)

            আজি উন্মাদ মধুনিশি ওগো    চৈত্রনিশীথশশী।

            তুমি এ বিপুল ধরণীর পানে   কী দেখিছ একা বসি

                              চৈত্রনিশীথশশী।।

            কত নদীতীরে কত মন্দিরে    কত বাতায়নতলে

            কত কানাকানি, মন-জানাজানি    সাধাসাধি কত ছলে।

            শাখা-প্রশাখার দ্বার-জানালার    আড়ালে আড়ালে পশি

            কত সুখদুখ কত কৌতুক    দেখিতেছ একা বসি

                              চৈত্রনিশীথশশী।।

            মোরে দেখো চাহি— কেহ কোথা নাহি,  শূন্যভবনছাদে

                              নৈশ পবন কাঁদে।

            তোমারি মতন একাকী আপনি    চাহিয়া রয়েছি বসি

                              চৈত্রনিশীথশশী।।

রাগ: বেহাগ

তাল: কাওয়ালি

রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ১ মে, ১৮৯৭

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কাঁদার সময় অল্প
Songs
কাঁদার সময় অল্প ওরে, ভোলার সময় বড়ো
যাবার দিনে শুকনো বকুল মিথ্যে করিস জড়ো ॥
     আগমনীর নাচের তালে    নতুন মুকুল নামল ডালে,
     নিঠুর হাওয়ায় পুরানো ফুল ওই-যে পড়ো-পড়ো ॥
ছিন্নবাঁধন পান্থরা যায় ছায়ার পানে চলে,
কান্না তাদের রইল পড়ে শীর্ণ তৃণের কোলে।
     জীর্ণ পাতা উড়িয়ে ফেলা    খেল্‌, কবি, সেই শিশুর খেলা--
     নতুন গানে কাঁচা সুরের প্রাণের বেদী গড়ো ॥
আরো দেখুন
ভালোবেসে যদি সুখ
Songs
        ভালোবেসে যদি সুখ নাহি    তবে কেন,
            তবে কেন মিছে ভালোবাসা।
        মন দিয়ে মন পেতে চাহি।    ওগো কেন,
            ওগো, কেন মিছে এ দুরাশা॥
হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,    নয়নে সাজায়ে মায়ামরীচিকা,
        শুধু    ঘুরে মরি মরুভূমে।   ওগো, কেন
            ওগো, কেন মিছে এ পিপাসা॥
        আপনি যে আছে আপনার কাছে,
        নিখিল জগতে কী অভাব আছে।
        আছে    মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,
            কোকিলকূজিত কুঞ্জ।
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়--  এ কী ঘোর প্রেম অন্ধরাহু-প্রায়
        জীবন যৌবন গ্রাসে।    তবে কেন,
            তবে কেন মিছে এ কুয়াশা॥
আরো দেখুন
ভুল করেছিনু, ভুল ভেঙ্গেছে
Songs
ভুল করেছিনু ভুল ভেঙেছে।
এবার জেগেছি, জেনেছি,
এবার আর ভুল নয় ভুল নয়।
ফিরেছি মায়ার পিছে পিছে,
জেনেছি স্বপন সব মিছে।
বিঁধেছে বাসনা-কাঁটা প্রাণে,
এ তো ফুল নয় ফুল নয়!
পাই যদি ভালোবাসা হেলা করিব না,
খেলা করিব না লয়ে মন।
ওই প্রেমময় প্রাণে, লইব আশ্রয় সখী,
অতল সাগর এ সংসার,
এ তো কূল নয় কূল নয়!
আরো দেখুন