৩৫৫ (bhalobese jadi sukh nahi)

        ভালোবেসে যদি সুখ নাহি    তবে কেন,

            তবে কেন মিছে ভালোবাসা।

        মন দিয়ে মন পেতে চাহি।    ওগো কেন,

            ওগো, কেন মিছে এ দুরাশা॥

হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,    নয়নে সাজায়ে মায়ামরীচিকা,

        শুধু    ঘুরে মরি মরুভূমে।   ওগো, কেন

            ওগো, কেন মিছে এ পিপাসা॥

        আপনি যে আছে আপনার কাছে,

        নিখিল জগতে কী অভাব আছে।

        আছে    মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,

            কোকিলকূজিত কুঞ্জ।

বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়--  এ কী ঘোর প্রেম অন্ধরাহু-প্রায়

        জীবন যৌবন গ্রাসে।    তবে কেন,

            তবে কেন মিছে এ কুয়াশা॥

রাগ: কাফি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ডেকো না আমারে ডেকো না
Songs
ডেকো না আমারে ডেকো না—ডেকো না
চলে যে এসেছে মনে তারে রেখো না।
আমার বেদনা আমি নিয়ে এসেছি,
মূল্য নাহি চাই যে ভালো বেসেছি।
কৃপাকনা দিয়ে আঁখিকোনে ফিরে দেখো না।
আমার দুঃখ-জোয়ারের জলস্রোতে।
নিয়ে যাবে মোরে সব লাঞ্ছনা হতে।
দূরে যাব যবে সরে তখন চিনিবে মোরে—
অবহেলা তব ছলনা দিয়ে ঢেকো না॥
আরো দেখুন
ডাকো মোরে আজি
Songs
   ডাকো মোরে আজি এ নিশীথে
     নিদ্রামগন যবে বিশ্বজগত,
   হৃদয়ে আসিয়ে নীরবে ডাকো হে
        তোমারি অমৃতে ॥
জ্বালো তব দীপ এ অন্তরতিমিরে,
বার বার ডাকো মম অচেত চিতে ॥
আরো দেখুন
দূরে দাঁড়ায়ে আছে
Songs
দূরে দাঁড়ায়ে আছে,
কেন আসে না কাছে।
যা, তোরা যা সখী, যা শুধা গে,
ঐ আকুল অধর আঁখি কী ধন যাচে।
ছি, ওলো ছি, হল কী, ওলো সখী।
লাজ-বাঁধ কে ভাঙিল, এত দিনে শরম টুটিল!
কেমনে যাব, কী শুধাব।
লাজে মরি, কী মনে করে পাছে।
যা, তোরা যা সখী, যা শুধা গে,
ওই আকুল অধর আঁখি কী ধন যাচে।
আরো দেখুন