৩৫৬ (sakha apan man niye)

সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি,    পরের মন নিয়ে কী হবে।

আপন মন যদি বুঝিতে নারি,    পরের মন বুঝে কে কবে॥

অবোধ মন লয়ে ফিরি ভবে,    বাসনা কাঁদে প্রাণে হা-হা-রবে--

এ মন দিতে চাও দিয়ে ফেলো,    কেন গো নিতে চাও মন তবে॥

স্বপন সম সব জানিয়ো মনে,    তোমার কেহ নাই এ ত্রিভুবনে--

যে জন ফিরিতেছে আপন আশে    তুমি ফিরিছ কেন তাহার পাশে।

নয়ন মেলি শুধু দেখে যাও,    হৃদয় দিয়ে শুধু শান্তি পাও--

তোমারে মুখ তুলে চাহে না যে     থাক্‌ সে আপনার গরবে॥

রাগ: ভৈরবী

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আজ তারায় তারায়
Songs
আজ    তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে
          নিদ্রাবিহীন গগনতলে॥
ওই      আলোক-মাতাল স্বর্গসভার মহাঙ্গন
          হোথায় ছিল কোন্‌ যুগে মোর নিমন্ত্রণ--
আমার লাগল না মন লাগল না,
তাই    কালের সাগর পাড়ি দিয়ে এলেম চ'লে
          নিদ্রাবিহীন গগনতলে॥
হেথা    মন্দমধুর কানাকানি জলে স্থলে
          শ্যামল মাটির ধরাতলে।
হেথা    ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন,
          বনের পথে আঁধার-আলোয় আলিঙ্গন--
আমার  লাগল রে মন লাগল রে,
তাই    এইখানেতেই দিন কাটে এই খেলার ছলে
          শ্যামল মাটির ধরাতলে॥
আরো দেখুন
কোথায় জুড়াতে আছে ঠাঁই
Songs
কোথায় জুড়াতে আছে ঠাঁই--
কেন প্রাণ কেন কাঁদে রে।
           যাই দেখি শিকারেতে, রহিব আমোদে মেতে,
ভুলি সব জ্বালা, বনে বনে ছুটিয়ে--
কেন প্রাণ কেন কাঁদে রে।
আপনা ভুলিতে চাই, ভুলিব কেমনে,
কেমনে যাবে বেদনা।
দলবল লয়ে মাতিব।
              কেন প্রাণ কেন কাঁদে রে।
আরো দেখুন
আজি এনেছে তাঁহারি আশির্বাদ
Songs
            আজি এনেছি তাঁহারি আশীর্বাদ    প্রভাতকিরণে,
            পবিত্র করপরশ পেয়ে   ধরণী লুটিছে তাঁহারি চরণে।। 
        আনন্দে তরুলতা   নোয়াইছে মাথা,   কুসুম ফুটাইছে শত বরনে।।
                আশা উল্লাসে  চরাচর হাসে–
                   কী ভয়, কী ভয় দুঃখ-তাপ-মরণে।।
আরো দেখুন