৫৪ (ken nibe gelp bati)

                     কেন   নিবে গেল বাতি।

       আমি   অধিক যতনে ঢেকেছিনু তারে  জাগিয়া বাসররাতি,

                     তাই   নিবে গেল বাতি।।

                     কেন   ঝরে গেল ফুল।

       আমি   বক্ষে চাপিয়া ধরেছিনু তারে    চিন্তিত ভয়াকুল,

                     তাই   ঝরে গেল ফুল।।

                     কেন   মরে গেল নদী ।।

       আমি   বাঁধ বাঁধি তারে চাহি ধরিবারে   পাইবারে নিরবধি,

                     তাই   মরে গেল নদী।।

                     কেন ছিঁড়ে গেল তার।

       আমি  অধিক আবেগে প্রাণপণ বলে  দিয়েছিনু ঝঙ্কার,

                     তাই   ছিঁড়ে গেল তার ।।

রাগ: গৌড়সারং

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ৪ ফাল্গুন, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ ফেব্রুয়ারি, ১৮৯৬

রচনাস্থান: কলিকাতা

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যে রাতে মোর
Songs
          যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে
          জানি নাই তো তুমি এলে আমার ঘরে ॥
সব যে হয়ে গেল কালো,   নিবে গেল দীপের আলো,
          আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে?।
          অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি।
          ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি!
সকালবেলা চেয়ে দেখি,   দাঁড়িয়ে আছ তুমি এ কি,
          ঘর-ভরা মোর শূন্যতারই বুকের 'পরে ॥
আরো দেখুন
আর নহে, আর
Songs
আর নহে, আর নহে--
     বসন্তবাতাস কেন আর শুষ্ক ফুলে বহে॥
              লগ্ন গেল বয়ে   সকল আশা লয়ে,
          এ কোন্‌ প্রদীপ জ্বালো   এ যে বক্ষ আমার দহে॥
     কানন মরু হল,
আজ এই সন্ধ্যা-অন্ধকারে সেথায় কী ফুল তোলো।
              কাহার ভাগ্য হতে বরণমালা হরণ করো,
                        ভাঙা ডালি ভরো--
          মিলনমালার কণ্টকভার কণ্ঠে কি আর সহে॥
আরো দেখুন
কেন সারা দিন
Songs
          কেন সারা দিন ধীরে ধীরে
              বালু নিয়ে শুধু খেলো তীরে॥
          চলে গেল বেলা,   রেখে মিছে খেলা
              ঝাঁপ দিয়ে পড়ো কালো নীরে।
          অকূল ছানিয়ে যা পাও তা নিয়ে
              হেসে কেঁদে চলো ঘরে ফিরে॥
নাহি জানি মনে কী বাসিয়া
পথে বসে আছে কে আসিয়া।
     কী কুসুমবাসে   ফাগুনবাতাসে
          হৃদয় দিতেছে উদাসিয়া।
     চল্‌ ওরে এই   খ্যাপা বাতাসেই
              সাথে নিয়ে সেই উদাসীরে॥
আরো দেখুন