১১৮ (shon re shon abodh man)

                    শোন্‌ রে শোন্‌ অবোধ মন,–

         শোন্‌   সাধুর উক্তি, কিসে মুক্তি  সেই সুযুক্তি কর্ গ্রহণ।

              ভবের   শুক্তি ভেঙে মুক্তিমুক্তা  কর্ অন্বেষণ,

                    ওরে   ও ভোলা মন ।।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1298

রচনাকাল (খৃষ্টাব্দ): 1892

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হে মহাদুঃখ
Songs
হে মহাদুঃখ, হে রুদ্র, হে ভয়ঙ্কর,   ওহে শঙ্কর, হে প্রলয়ঙ্কর।
হোক জটানিঃসৃত অগ্নিভুজঙ্গম   দংশনে জর্জর স্থাবর জঙ্গম,
ঘন ঘন ঝন ঝন ঝননন   ঝননন পিনাক টঙ্করো॥
আরো দেখুন
শুভদিনে এসেছে দোঁহে
Songs
শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার,
শিখাও প্রেমের শিক্ষা, কোথা যাবে আর॥
যে প্রেম সুখেতে কভু   মলিন না হয়, প্রভু,
যে প্রেম দুঃখেতে ধরে উজ্জ্বল আকার॥
যে প্রেম সমান ভাবে রবে চিরদিন,
নিমেষে নিমেষে যাহা হইবে নবীন।
যে প্রেমের শুভ্র হাসি    প্রভাতকিরণরাশি,
যে প্রেমের অশ্রুজল শিশির উষার॥
যে প্রেমের পথ গেছে অমৃতসদনে
সে প্রেম দেখায়ে দাও পথিক-দুজনে।
যদি কভু শ্রান্ত হয়     কোলে নিয়ো দয়াময়--
যদি কভু পথ ভোলে দেখায়ো আবার॥
আরো দেখুন
কোথা আছ, প্রভু
Songs
              কোথা আছ, প্রভু, এসেছি দীনহীন,
                       আলয় নাহি মোর অসীম সংসারে!
     অতি দূরে দূরে ভ্রমিছি আমি হে  ‘প্রভু প্রভু’ ব'লে ডাকি কাতরে।।
     সাড়া কি দিবে না। দীনে কি চাবে না। রাখিবে ফেলিয়ে অকূল আঁধারে?
     পথ যে জানি নে, রজনী আসিছে,   একেলা আমি যে এ বনমাঝারে।।
     জগতজননী, লহো লহো কোলে,    বিরাম মাগিছে শ্রান্ত শিশু এ।
     পিয়াও অমৃত, তৃষিত সে অতি–    জুড়াও তাহারে স্নেহ বরষিয়ে।।
     ত্যজি সে তোমারে গেছিল চলিয়ে,   কাঁদিছে আজিকে পথ হারাইয়ে–
     আর সে যাবে না, রহিবে সাথ-সাথ,  ধরিয়ে তব হাত ভ্রমিবে নির্ভয়ে।।
     এসো তবে, প্রভু, স্নেহনয়নে এ- মুখ-পানে চাও– ঘুচিবে যাতনা,
     পাইব নব বল, মুছিব অশ্রুজল,    চরণ ধরিয়ে পূরিবে কামনা।।
আরো দেখুন