১১৯ (jay jay tasbangsha abatangsha)

জয় জয় তাসবংশ-অবতংস !

ত্রীড়াসরসীনীরে রাজহংস।।

তাম্রকূটঘনধূমবিলাসী ! তন্দ্রাতীরনিবাসী !

সব-অবকাশ-ধ্বংস ! যমরাজেরই অংশ।।

রাগ: কেদারা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1340

রচনাকাল (খৃষ্টাব্দ): 1933

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এ কী সুধারস
Songs
এ কী সুধারস আনে
     আজি মম মনে প্রাণে॥
সে যে চিরদিবসেরই,    নূতন তাহারে হেরি--
বাতাস সে মুখ ঘেরি মাতে গুঞ্জনগানে॥
পুরাতন বীণাখানি    ফিরে পেল হারা বাণী।
নীলাকাশ শ্যামধরা    পরশে তাহারি ভরা--
ধরা দিল অগোচরা নব নব সুরে তানে॥
আরো দেখুন
আজি হেরি সংসার
Songs
          আজি হেরি সংসার অমৃতময়।
                   মধুর পবন, বিমল কিরণ, ফুল্ল বন,
                             মধুর বিহগকলধ্বনি ॥
কোথা হতে বহিল সহসা প্রাণভরা প্রেমহিল্লোল, আহা--
          হৃদয়কুসুম উঠিল ফুটি পুলকভরে ॥
অতি আশ্চর্য দেখো সবে-- দীনহীন ক্ষুদ্র হৃদয়মাঝে
          অসীম জগতস্বামী বিরাজে সুন্দর শোভন!
                   ধন্য এই মানবজীবন, ধন্য বিশ্বজগত,
                             ধন্য তাঁর প্রেম, তিনি ধন্য ধন্য ॥
আরো দেখুন
তোমার আনন্দ ওই
Songs
                তোমার   আনন্দ ওই গো
তোমার     আনন্দ ওই এল দ্বারে, এল এল এল গো, ওগো পুরবাসী।
বুকের       আঁচলখানি      সুখের     আঁচলখানি--
দুখের       আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলো গো ॥
সেচন কোরো-- তার         পথে পথে সেচন কোরো--
পা           ফেলবে যেথায় সেচন কোরো গন্ধবারি,
              মলিন না হয় চরণ তারি--
তোমার     সুন্দর ওই গো--
তোমার     সুন্দর ওই এল দ্বারে, এল এল এল গো।
হৃদয়খানি--আকুল   হৃদয়খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো--
রেখো না,  রেখো না গো ধরে,   ছড়িয়ে ফেলো ফেলো গো ॥
তোমার     সকল ধন যে ধন্য হল   হল গো।
              বিশ্বজনের কল্যাণে আজ   ঘরের দুয়ার--
                        ঘরের দুয়ার খোলো গো।
              রাঙা হল-- রঙে রঙে রাঙা হল-- কার   হাসির রঙে
হেরো        রাঙা হল সকল গগন,   চিত্ত হল পুলক-মগন--
তোমার     নিত্য আলো এল দ্বারে, এল এল এল গো।
পরান প্রদীপ-- তোমার   পরান-প্রদীপ তুলে ধোরো ওই আলোতে-
                        রেখো না, রেখো না গো দূরে--
                                      ওই আলোতে জ্বেলো গো ॥
আরো দেখুন