৮০ (chalechhe chhutiya polatoka hiya)

           চলেছে ছুটিয়া পলাতকা হিয়া,   বেগে বহে শিরাধমনী ।

           হায় হায় হায়, ধরিবারে তায়   পিছে পিছে ধায় রমণী ।।

           বায়ুবেগভরে উড়ে অঞ্চল,  লটপট বেণী দুলে চঞ্চল—

           একি রে রঙ্গ ! আকুল-অঙ্গ   ছুটে কুরঙ্গগমনী ।।

রাগ: বাহার

তাল: মুক্তছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): 1307

রচনাকাল (খৃষ্টাব্দ): 1900

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পাগল যে তুই
Songs
পাগল যে তুই, কণ্ঠ ভরে
জানিয়ে দে তাই সাহস করে॥
     দেয় যদি তোর দুয়ার নাড়া
     থাকিস কোণে, দিস নে সাড়া--
          বলুক সবাই 'সৃষ্টিছাড়া',   বলুক সবাই 'কী কাজ তোরে'॥
বল্‌ রে 'আমি কেহই না গো,
কিছুই নহি, যে হই-না'।
     শুনে বনে উঠবে হাসি,
     দিকে দিকে বাজবে বাঁশি--
          বলবে বাতাস 'ভালোবাসি',   বাঁধবে আকাশ অলখ ডোরে॥
আরো দেখুন
ভক্তহৃদিবিকাশ
Songs
          ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন
নব নব তব প্রকাশ নিত্য নিত্য চিত্তগগনে হৃদীশ্বর ॥
          কভু মোহবিনাশ মহারুদ্রজ্বালা,
          কভু বিরাজ ভয়হর শান্তিসুধাকর ॥
          চঞ্চল হর্ষশোকসঙ্কুল কল্লোল 'পরে
          স্থির বিরাজে চিরদিন মঙ্গল তব রূপ।
          প্রেমমূর্তি নিরুপম প্রকাশ করো নাথ হে,
          ধ্যাননয়নে পরিপূর্ণ রূপ তব সুন্দর ॥
আরো দেখুন
প্রেম এসেছিল নিঃশব্দচরণে.
Songs
        প্রেম এসেছিল নিঃশব্দচরণে।
তাই    স্বপ্ন মনে হল তারে--
        দিই নি তাহারে আসন।
বিদায় নিল যবে, শব্দ পেয়ে      গেনু ধেয়ে।
        সে তখন স্বপ্ন কায়াবিহীন
            নিশীথতিমিরে বিলীন--
দূরপথে দীপশিখা        রক্তিম মরীচিকা॥
আরো দেখুন