৯৫ (prem esechhilo nishabdo charane)

        প্রেম এসেছিল নিঃশব্দচরণে।

তাই    স্বপ্ন মনে হল তারে--

        দিই নি তাহারে আসন।

বিদায় নিল যবে, শব্দ পেয়ে      গেনু ধেয়ে।

        সে তখন স্বপ্ন কায়াবিহীন

            নিশীথতিমিরে বিলীন--

দূরপথে দীপশিখা        রক্তিম মরীচিকা॥

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ চৈত্র, ১৩৪৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ এপ্রিল, ১৯৪০

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আপনারে দিয়ে রচিলি
Songs
          আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ!
          খুলে দেখ্‌ দ্বার, অন্তরে তার আনন্দনিকেতন ॥
মুক্তি আজিকে নাই কোনো ধারে,   আকাশ সেও যে বাঁধে কারাগারে,
          বিষনিশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ ॥
          ঠেলে দে আড়াল; ঘুচিবে আঁধার-- আপনারে ফেল্‌ দূরে--
          সহজে তখনি জীবন তোমার অমৃতে উঠিবে পূরে।
শূন্য করিয়া রাখ্‌ তোর বাঁশি,   বাজাবার যিনি বাজাবেন আসি--
          ভিক্ষা না নিবি, তখনি জানিবি   ভরা আছে তোর ধন ॥
আরো দেখুন
মোরা চলব না
Songs
                    মোরা    চলব না ।
           মুকুল ঝরে ঝরুক,   মোরা   ফলব না ।।
       সূর্যতারা আগুন ভুগে   জ্ব’লে মরুক যুগে যুগে–
           আমরা যতই পাই-না জ্বালা   জ্বলব না ।।
       বনের শাখা কথা বলে,  কথা জাগে সাগরজলে–
           এই ভুবনে আমরা কিছুই   বলব না ।
       কোথা হতে লাগে রে টান, জীবন-জলে ডাকে রে বান–
           আমরা তো এই প্রাণের টলায়   টলব না ।।
আরো দেখুন
তোমার সুরের ধারা
Songs
তোমার  সুরের ধারা ঝরে যেথায় তারি পারে
           দেবে কি গো বাসা আমায় একটি ধারে?।
           আমি     শুনব ধ্বনি কানে,
           আমি     ভরব ধ্বনি প্রাণে,
           সেই ধ্বনিতে চিত্তবীণায় তার বাঁধিব বারে বারে ॥
আমার    নীরব বেলা সেই তোমারি সুরে সুরে
           ফুলের ভিতর মধুর মতো উঠবে পুরে।
           আমার    দিন ফুরাবে যবে,
           যখন      রাত্রি আঁধার হবে,
           হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে সারে সারে ॥
আরো দেখুন