২৫ (pagol je tui kantha bhare)

পাগল যে তুই, কণ্ঠ ভরে

জানিয়ে দে তাই সাহস করে॥

     দেয় যদি তোর দুয়ার নাড়া

     থাকিস কোণে, দিস নে সাড়া--

          বলুক সবাই 'সৃষ্টিছাড়া',   বলুক সবাই 'কী কাজ তোরে'॥

বল্‌ রে 'আমি কেহই না গো,

কিছুই নহি, যে হই-না'।

     শুনে বনে উঠবে হাসি,

     দিকে দিকে বাজবে বাঁশি--

          বলবে বাতাস 'ভালোবাসি',   বাঁধবে আকাশ অলখ ডোরে॥

রাগ: পিলু

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমাদের যাত্রা হল শুরু
Songs
আমাদের   যাত্রা হল শুরু   এখন,   ওগো কর্ণধার।
                   তোমারে         করি নমস্কার।
এখন        বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর--
                   তোমারে         করি নমস্কার॥
আমরা   দিয়ে তোমার জয়ধ্বনি   বিপদ বাধা নাহি গণি
                                  ওগো কর্ণধার।
এখন    মাভৈঃ বলি ভাসাই তরী, দাও গো করি পার--
                   তোমারে    করি নমস্কার॥
এখন    রইল যাত্রা আপন ঘরে   চাব না পথ তাদের তরে
                                  ওগো কর্ণধার।
যখন    তোমার সময় এল কাছে তখন কে বা কার--
                   তোমারে         করি নমস্কার।
মোদেরকেবা আপন, কে বা অপর, কোথায় বাহির, কোথা বা ঘর
                                  ওগো কর্ণধার।
চেয়ে    তোমার মুখে   মনের সুখে   নেব সকল ভার--
                   তোমারে         করি নমস্কার ॥
আমরা  নিয়েছি দাঁড়, তুলেছি পাল,   তুমি এখন ধরো গো হাল
                                  ওগো কর্ণধার।
মোদের   মরণ বাঁচন ঢেউয়ের নাচন, ভাবনা কী বা তার--
                   তোমারে         করি নমস্কার।
আমরা  সহায় খুঁজে পরের দ্বারে   ফিরব না আর বারে বারে
                                  ওগো কর্ণধার।
কেবল  তুমিই আছ আমরা আছি     এই জেনেছি সার--
                   তোমারে         করি নমস্কার ॥
আরো দেখুন
হিমের রাতে ওই
Songs
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে॥
ঘরে ঘরে ডাক পাঠালো-- "দীপালিকায় জ্বালাও আলো,
জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে।'
শূন্য এখন ফুলের বাগান,   দোয়েল কোকিল গাহে না গান,
কাশ ঝরে যায় নদীর তীরে।
যাক অবসাদ বিষাদ কালো,   দীপালিকায় জ্বালাও আলো--
জ্বালাও আলো, আপন আলো, শুনাও আলোর জয়বাণীরে॥
দেবতারা আজ আছে চেয়ে-- জাগো ধরার ছেলে মেয়ে,
আলোয় জাগাও যামিনীরে।
এল আঁধার দিন ফুরালো,   দীপালিকায় জ্বালাও আলো,
জ্বালাও আলো, আপন আলো, জয় করো এই তামসীরে॥
আরো দেখুন
মেঘের কোলে কোলে
Songs
   মেঘের   কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।
ওরা   ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি॥
          সুদূরের   বীণার স্বরে   কে ওদের   হৃদয় হরে
          দুরাশার   দুঃসাহসে উদাস করে--
সে কোন্‌   উধাও হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি॥
ওদের   ঘুম ছুটেছে, ভয় টুটেছে একেবারে,
অলক্ষ্যেতে লক্ষ ওদের-- পিছন-পানে তাকায় না রে।
          যে বাসা   ছিল জানা    সে ওদের   দিল হানা,
          না-জানার   পথে ওদের নাই রে মানা--
ওরা   দিনের শেষে দেখেছে কোন্‌ মনোহরণ আঁধার রাতি॥
আরো দেখুন