২৪ (sokal belar kuri amar)

          সকাল-বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে,

          মাঝখানে হায় হয় নি দেখা উঠল যখন ফুটে॥

          ঝরা ফুলের পাপড়িগুলি   ধুলো থেকে আনিস তুলি,

যখন    সময় ছিল দিল ফাঁকি--

এখন    আন্‌ কুড়ায়ে দিনের শেষে অসময়ের ছিন্ন বাকি।

          কৃষ্ণরাতের চাঁদের কণা   আঁধারকে দেয় যে সান্ত্বনা

          তাই নিয়ে মোর মিটুক আশা-- স্বপন গেছে ছুটে॥

রাগ: মূলতান

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1932

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যারে নিজে তুমি
Songs
যারে    নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখধারার ভরা স্রোতে
তারে   ডাক দিলে আজ কোন্‌ খেয়ালে
                   আবার তোমার ও পার হতে ॥
          শ্রাবণ-রাতে বাদল-ধারে উদাস ক'রে কাঁদাও যারে
          আবার তারে ফিরিয়ে আনো ফুল-ফোটানো ফাগুন-রাতে ॥
          এ পার হতে ও পার ক'রে    বাটে বাটে ঘোরাও মোরে।
          কুড়িয়ে আনা, ছড়িয়ে ফেলা,   এই কি তোমার একই খেলা--
          লাগাও ধাঁধা বারে বারে এই আঁধারে এই আলোতে ॥
আরো দেখুন
তুমি ছেড়ে ছিলে
Songs
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব'লে হেরো গো কী দশা হয়েছে--
মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে ॥
বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা;
দরশন নেব তবে চ'লে যাব, অনেক দিনের বাসনা ॥
"নাথ নাথ' ব'লে ডাকিব তোমারে, চাহিব হৃদয়ে রাখিতে--
কাতর প্রাণের রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে?
ও অমৃতরূপ দেখিব যখন মুছিব নয়নবারি হে--
আর উঠিব না, পড়িয়া রহিব চরণতলে তোমারি হে ॥
আরো দেখুন
সে জন কে, সখী, বোঝা গেছে
Songs
সে জন কে, সখী, বোঝা গেছে,
আমাদের সখী যারে মনপ্রাণ সঁপেছে।
ও সে কে, কে, কে।
ওই যে তরুতলে, বিনোদ-মালা গলে,
না জানি কোন্‌ ছলে বসে রয়েছে।
সখী কী হবে,
ও কি কাছে আসিবে কভু, কথা কবে।
ও কি প্রেম জানে, ও কি বাঁধন মানে।
ও কী মায়াগুণে মন লয়েছে।
বিভল আঁখি তুলে আঁখি পানে চায়,
যেন কী পথ ভুলে এল কোথায়। (ওগো)
যেন কী গানের স্বরে, শ্রবণ আছে ভরে,
যেন কোন্‌ চাঁদের আলোয় মগ্ন হয়েছে।
আরো দেখুন