১৫ (mana na manili)

              মানা না মানিলি, তবুও চলিলি,

                       কি জানি কি ঘটে!

                  অমঙ্গল হেন প্রাণে জাগে কেন,

                       থেকে থেকে যেন প্রাণ কেঁদে ওঠে!

                  রাখ্‌ রে কথা রাখ্‌, বারি আনা থাক্‌,

                       যা ঘরে যা ছুটে!

                  অয়ি দিগঙ্গনে, রেখো গো যতনে

                       অভয়স্নেহছায়ায়!

                  অয়ি বিভাবরী, রাখ বুকে ধরি

                       ভয় অপহরি রাখ এ জনায়!

                  এ যে শিশুমতি, বন ঘোর অতি--

                       এ যে একেলা অসহায়!

রাগ: বিলাতি ভাঙা

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হায় রে, ওরে
Songs
হায় রে,      ওরে যায় না কি জানা
     নয়ন ওরে খুঁজে বেড়ায়,     পায় না ঠিকানা ॥
          অলখ পথেই যাওয়া  আসা,    শুনি চরণধ্বনির ভাষা--
              গন্ধে শুধু হাওয়ায় হাওয়ায়    রইল নিশানা ॥
কেমন করে জানাই তারে
     বসে আছি পথের ধারে
          প্রাণে এল সন্ধ্যাবেলা    আলোয় ছায়ায় রঙিন খেলা--
              ঝরে-পড়া বকুলদলে বিছায় বিছানা ॥
আরো দেখুন
যদি হায় জীবন
Songs
যদি হায়   জীবন পূরণ নাই হল মম   তব অকৃপণ করে,
                   মন তবু জানে জানে--
          চকিত ক্ষণিক আলোছায়া তব   আলিপন আঁকিয়া যায়
              ভাবনার প্রাঙ্গণে॥
                   বৈশাখের শীর্ণ নদী   ভরা স্রোতের দান না পায় যদি
                             তবু সঙ্কুচিত তীরে তীরে
                        ক্ষীণ ধারায়   পলাতক পরশখানি দিয়ে যায়,
                             পিয়াসি লয় তাহা ভাগ্য মানি॥
মম      ভীরু বাসনার অঞ্জলিতে
     যতটুকু পাই রয় উচ্ছলিতে।
                        দিবসের দৈন্যের সঞ্চয় যত
                             যত্নে ধরে রাখি,
                        সে যে রজনীর স্বপ্নের আয়োজন॥
আরো দেখুন
কোন্‌ সে ঝড়ের ভুল
Songs
কোন্ সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল,
প্রথম যেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল।
নব প্রভাতের তারা
সন্ধ্যাবেলায় হয়েছে পথহারা।
অমরাবতীর সুরযুবতীর এ ছিল কানের দুল।
এ যে মুকুটশোভার ধন—
হায় গো দরদী কেহ থাক যদি, শিরে দাও পরশন।
এ কি স্রোতে যাবে ভেসে দূরদয়াহীন দেশে—
জানি নে, কে জানে দিন-অবসানে কোন্‌খানে পাবে কূল॥
আরো দেখুন