১৪ (ki ghor nishith)

              কি ঘোর নিশীথ, নীরব ধরা!

                  পথ যে কোথায় দেখা নাহি যায়,

                  জড়ায়ে যায় চরণে লতাপাতা।

                  যাই, ত্বরা ক'রে যেতে হবে

                  সরযূতটিনী-তীরে--

                  কোথায় সে পথ!

                  ওই কল কল রব!

                  আহা, তৃষিত জনক মম,

                  যাই তবে যাই ত্বরা।

রাগ: গারা

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আজ তোমারে দেখতে
Songs
আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে।
ভয় কোরো না, সুখে থাকো,    বেশিক্ষণ থাকব নাকো--
            এসেছি    দণ্ড-দুয়ের তরে॥
দেখব শুধু মুখখানি,    শুনাও যদি শুনব বাণী,
নাহয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে॥
আরো দেখুন
ওগো দেখি আঁখি তুলে চাও
Songs
ওগো, দেখি, আঁখি তুলে চাও,
তোমার চোখে কেন ঘুমঘোর।
আমি কী যেন করেছি পান,
কোন্‌ মদিরা রস-ভোর।
আমার চোখে তাই ঘুমঘোর।
ছি ছি ছি।
সখী, ক্ষতি কী।
(এ ভবে) কেহ জ্ঞানী অতি, কেহ ভোলামন,
কেহ সচেতন, কেহ অচেতন,
কাহারো নয়নে হাসির কিরণ,
কাহারো নয়নে লোর।
আমার চোখে শুধু ঘুমঘোর।
সখা, কেন গো অচলপ্রায়
হেথা, দাঁড়ায়ে তরুছায়।
অবশ হৃদয়ভারে, চরণ
চলিতে নাহি চায়,
তাই দাঁড়ায়ে তরুছায়।
ছি ছি ছি।
সখী, ক্ষতি কী।
(এ ভবে) কেহ পড়ে থাকে, কেহ চলে যায়,
কেহ বা আলসে চলিতে না চায়,
কেহ বা আপনি স্বাধীন, কাহারো
চরণে পড়েছে ডোর।
কাহারো নয়নে লেগেছে ঘোর।
আরো দেখুন
কোথায় আলো
Songs
কোথায় আলো, কোথায় ওরে আলো!
বিরহানলে জ্বালো রে তারে জ্বালো।
     রয়েছে দীপ না আছে শিখা,
     এই কি ভালে ছিল রে লিখা--
ইহার চেয়ে মরণ সে যে ভালো।
বিরহানলে প্রদীপখানি জ্বালো।
বেদনাদূতী গাহিছে, "ওরে প্রাণ,
তোমার লাগি জাগেন ভগবান।
     নিশীথে ঘন অন্ধকারে
     ডাকেন তোরে প্রেমাভিসারে,
দুঃখ দিয়ে রাখেন তোর মান।
তোমার লাগি জাগেন ভগবান।'
গগনতল গিয়েছে মেঘে ভরি,
বাদল-জল পড়িছে ঝরি ঝরি।
     এ ঘোর রাতে কিসের লাগি
     পরান মম সহসা জাগি
এমন কেন করিছে মরি মরি।
বাদল-জল পড়িছে ঝরি ঝরি।
বিজুলি শুধু ক্ষণিক আভা হানে,
নিবিড়তর তিমির চোখে আনে।
     জানি না কোথা অনেক দূরে
     বাজিল প্রাণ গভীর সুরে,
সকল গান টানিছে পথপানে।
নিবিড়তর তিমির চোখে আনে।
কোথায় আলো, কোথায় ওরে আলো!
বিরহানলে জ্বালো রে তারে জ্বালো।
     ডাকিছে মেঘ, হাঁকিছে হাওয়া,
     সময় গেলে হবে না যাওয়া,
নিবিড় নিশা নিকষঘন কালো।
পরান দিয়ে প্রেমের দীপ জ্বালো।
আরো দেখুন