৩৫ (chitrangoda rajkumari)

           চিত্রাঙ্গদা রাজকুমারী

                                          কেমন না জানি

                          আমি তাই ভাবি মনে মনে।

                 শুনি     স্নেহে সে নারী

                                  বীর্যে সে পুরুষ,

                 শুনি     সিংহাসনা যেন সে

                                  সিংহবাহিনী।

                 জান যদি বলো প্রিয়ে,

                                  বলো তার কথা॥

রাগ: কাফি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শুভ কর্মপথে ধর
Songs
শুভ     কর্মপথে ধর' নির্ভয় গান।
সব      দুর্বল সংশয় হোক অবসান।
চির-    শক্তির নির্ঝর নিত্য ঝরে
লহ'          সে অভিষেক ললাট'পরে।
তব     জাগ্রত নির্মল নূতন প্রাণ
ত্যাগব্রতে নিক দীক্ষা,
বিঘ্ন হতে নিক শিক্ষা--
নিষ্ঠুর সঙ্কট দিক সম্মান।
দুঃখই হোক তব বিত্ত মহান।
চল' যাত্রী, চল' দিনরাত্রি--
কর' অমৃতলোকপথ অনুসন্ধান।
জড়তাতামস হও উত্তীর্ণ,
ক্লান্তিজাল কর' দীর্ণ বিদীর্ণ--
দিন-অন্তে অপরাজিত চিত্তে
মৃত্যুতরণ তীর্থে কর' স্নান ॥
আরো দেখুন
দুয়ারে দাও মোরে
Songs
দুয়ারে দাও মোরে রাখিয়া     নিত্য কল্যাণ-কাজে হে।
ফিরিব আহ্বান মানিয়া      তোমারি রাজ্যের মাঝে হে ॥
মজিয়া অনুখন লালসে   রব না পড়িয়া আলসে,
হয়েছ জর্জর জীবন      ব্যর্থ দিবসের লাজে হে ॥
আমারে রহে যেন না ঘিরি     সতত বহুতর সংশয়ে,
বিবিধ পথে যেন না ফিরি    বহুল-সংগ্রহ-আশয়ে।
অনেক নৃপতির শাসনে    না রহি শঙ্কিত আসনে,
ফিরিব নির্ভয়গৌরবে    তোমারি ভৃত্যের সাজে হে ॥
আরো দেখুন
তোমাদের দান যশের
Songs
তোমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয়   আমার--
              নিতে মনে লাগে ভয়॥
     এই রূপলোকে কবে এসেছিনু রাতে,
     গেঁথেছিনু মালা ঝ'রে-পড়া পারিজাতে,
     আঁধারে অন্ধ-- এ যে গাঁথা তারি হাতে--
          কী দিল এ পরিচয়॥
       এরে পরাবে কি কলালক্ষ্মীর গলে
       সাতনরী হারে যেথায় মানিক জ্বলে।
     একদা কখন অমরার উৎসবে
     ম্লান ফুলদল খসিয়া পড়িবে কবে,
     এ আদর যদি লজ্জার পরাভবে
              সে দিন মলিন হয়॥
আরো দেখুন