১১৭ (duyare dao more rakhiya nitya)

দুয়ারে দাও মোরে রাখিয়া     নিত্য কল্যাণ-কাজে হে।

ফিরিব আহ্বান মানিয়া      তোমারি রাজ্যের মাঝে হে ॥

মজিয়া অনুখন লালসে   রব না পড়িয়া আলসে,

হয়েছ জর্জর জীবন      ব্যর্থ দিবসের লাজে হে ॥

আমারে রহে যেন না ঘিরি     সতত বহুতর সংশয়ে,

বিবিধ পথে যেন না ফিরি    বহুল-সংগ্রহ-আশয়ে।

অনেক নৃপতির শাসনে    না রহি শঙ্কিত আসনে,

ফিরিব নির্ভয়গৌরবে    তোমারি ভৃত্যের সাজে হে ॥

রাগ: দেশ

তাল: একাদশী

রচনাকাল (বঙ্গাব্দ): 1309

রচনাকাল (খৃষ্টাব্দ): 1903

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমার বাস কোথা-যে
Songs
তোমার    বাস কোথা-যে পথিক ওগো, দেশে কি বিদেশে।
        তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো, তুমিই সর্বনেশে॥
    'আমার    বাস কোথা-যে জান নাকি,
        শুধাতে হয় সে কথা কি,
            ও মাধবী, ও মালতী!'
হয়তো জানি, হয়তো জানি, হয়তো জানি নে,
        মোদের     বলে দেবে কে সে।
মনে করি, আমার তুমি, বুঝি নও আমার।
    বলো বলো, বলো পথিক, বলো তুমি কার।
'আমি তারি যে আমারে    যেমনি দেখে চিনতে পারে,
            ও মাধবী, ও মালতী!'
        হয়তো চিনি, হয়তো চিনি, হয়তো চিনি নে,
            মোদের    বলে দেবে কে সে॥
আরো দেখুন
কী ধ্বনি বাজে
Songs
        কী ধ্বনি বাজে
গহনচেতনামাঝে!
        কী আনন্দে উচ্ছ্বসিল
মম তনুবীণা গহনচেতনামাঝে।
মনপ্রাণহরা সুধা-ঝরা
        পরশে ভাবনা উদাসীনা॥
আরো দেখুন
গানের ডালি ভরে
Songs
          গানের ডালি ভরে দে গো উষার কোলে--
     আয় গো তোরা, আয় গো তোরা, আয় গো চলে ॥
চাঁপার কলি চাঁপার গাছে    সুরের আশায় চেয়ে আছে,
          কান পেতেছে নতুন পাতা গাইবি ব'লে ॥
              কমলবরণ গগন-মাঝে
              কমলচরণ ওই বিরাজে
ওইখানে তোর সুর ভেসে যাক,   নবীন প্রাণের ওই দেশে যাক,
          ওই যেখানে সোনার আলোর দুয়ার খোলে ॥
আরো দেখুন