২২৫ (tomar bas kotha je pathik)

তোমার    বাস কোথা-যে পথিক ওগো, দেশে কি বিদেশে।

        তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো, তুমিই সর্বনেশে॥

    'আমার    বাস কোথা-যে জান নাকি,

        শুধাতে হয় সে কথা কি,

            ও মাধবী, ও মালতী!'

হয়তো জানি, হয়তো জানি, হয়তো জানি নে,

        মোদের     বলে দেবে কে সে।

মনে করি, আমার তুমি, বুঝি নও আমার।

    বলো বলো, বলো পথিক, বলো তুমি কার।

'আমি তারি যে আমারে    যেমনি দেখে চিনতে পারে,

            ও মাধবী, ও মালতী!'

        হয়তো চিনি, হয়তো চিনি, হয়তো চিনি নে,

            মোদের    বলে দেবে কে সে॥

রাগ: খাম্বাজ-কীর্তন

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওরে ঝড় নেমে আয়
Songs
                   ওরে     ঝড় নেমে আয়, আয় রে আমার
                                  শুকনো পাতার ডালে,
                        এই বরষায় নবশ্যামের
                                  আগমনের কালে।
                        যা উদাসীন, যা প্রাণহীন,
                                  যা আনন্দহারা,
                        চরম রাতের অশ্রুধারায়
                                  আজ হয়ে যাক সারা;
                        যাবার যাহা যাক সে চলে
                                  রুদ্র নাচের তালে।
                        আসন আমার পাততে হবে।
                                  রিক্ত প্রাণের ঘরে,
                        নবীন বসন পরতে হবে
                                      সিক্ত বুকের 'পরে।
                             নদীর জলে বান ডেকেছে
                                      কূল গেল তার ভেসে,
                             যূথীবনের গন্ধবাণী
                                      ছুটল নিরুদ্দেশে--
                             পরান আমার জাগল বুঝি
                                      মরণ-অন্তরালে॥
আরো দেখুন
মধুর বসন্ত এসেছে
Songs
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।
মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে।
কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে,
লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে।
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী,
যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে;
পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে,
নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে।
আরো দেখুন
তুমি পড়িতেছ হেসে
Songs
            তুমি পড়িতেছ হেসে     তরঙ্গের মতো এসে
                          হৃদয়ে আমার।
            যৌবনসমুদ্রমাঝে    কোন্‌ পূর্ণিমায় আজি
                        এসেছে জোয়ার।
            উচ্ছল পাগল নীরে     তালে তালে ফিরে ফিরে
                এ মোর নির্জন তীরে  কী খেলা তোমার !
            মোর সর্ব বক্ষ জুড়ে    কত নৃত্যে কত সুরে
                এস কাছে যাও দূরে   শতলক্ষবার।।
            কুসুমের মতো শ্বসি   পড়িতেছ খসি খসি
                       মোর বক্ষ-’পরে
            গোপন শিহিরছলে    বিন্দু বিন্দু অশ্রুজলে
                    প্রাণ সিক্ত ক’রে ।
            নিঃশব্দ সৌরভরাশি    পরানে পশিছে আসি
                সুখস্বপ্ন পরকাশি   নিভৃত অন্তরে।
            পরশপুলকে ভোর   চোখে আসে ঘুমঘোর,
                তোমার চুম্বন মোর সর্বাঙ্গে সঞ্চরে।
আরো দেখুন